এক্সপ্লোর

SSC Cow Smuggling: 'SSC কাণ্ডের সঙ্গে যোগসূত্র গরু পাচার মামলার' কী খুঁজে পেল সিবিআই?

Cow Smuggling Case Update : দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের স্ত্রী ও ভাইকে গরু পাচার মামলায় তলব

প্রকাশ সিনহা, কলকাতা : এবার  SSC কাণ্ডের সঙ্গে গরু পাচার মামলার যোগসূত্র খুঁজে পেল সিবিআই ! এসএসসি দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের স্ত্রী ও ভাইকে গরু পাচার মামলায় তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 
গরু পাচার মামলায় তলব করল সিবিআই।

গরু পাচার মামলায় একাধিক ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে সিবিআই । এই দু’জন সেই সব কোম্পানির সঙ্গে যুক্ত বলে সিবিআই সূত্রে দাবি ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রসন্নর স্ত্রী কাজল ও তাঁর দূর সম্পর্কের ভাই রহিত সিংকে তলব করা হয়েছে। গরু পাচার মামলায় একাধিক ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে সিবিআই। এই দু’জন সেই সব কোম্পানির সঙ্গে যুক্ত বলে সিবিআই সূত্রে দাবি। তাহলে কি গরু পাচারের টাকা প্রসন্নর ভুয়ো কোম্পানিগুলিতে ঢুকেছিল? এই বিষয়টিই খতিয়ে দেখছে সিবিআই।  

অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ-কর্তাদের যোগাযোগ করাত প্রসন্ন 
নারকেলডাঙার টালির চাল থেকে জীবন শুরু করে একাধিক ফ্ল্যাট, অফিস, আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে কোম্পানি, রিসর্ট, চা বাগান, রকেট গতিতে প্রসন্নকুমার রায়ের উত্থানের বিষয়টি আগেই সামনে এসেছে। ২৭ অগাস্ট, SSC-র নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন দ্বিতীয় মিডলম্যান। তিনিই প্রসন্নকুমার রায়। সল্টলেকের জিডি ব্লকে প্রসন্নর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস রয়েছে। সেখানে হানা দেয় সিবিআই। অভিযান চালানো হয় প্রসন্নর সল্টলেকের বাড়িতেও। সিবিআই সূত্রে দাবি, প্রসন্নর সংস্থায় কাজ করত প্রদীপ সিং। SSC-র নিয়োগে এরা দু’জন মিডলম্যান হিসেবে কাজ করত। প্রদীপের মতো প্রসন্নর বিরুদ্ধেও অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ-কর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।

নিউটাউনের বিভিন্ন অভিজাত আবাসনে রয়েছে প্রসন্নকুমার রায়ের একাধিক ফ্ল্যাট। সিবিআই সূত্রে দাবি। নারকেলডাঙার টালির চালের ঘর থেকে প্রথমে বলাকা আবাসনের যে ফ্ল্যাটে উঠেছিল প্রসন্নর পরিবার, সেই ফ্ল্যাট এখন তালাবন্ধ। কার রেন্টালের ব্যবসা করে টালির চালের ঘর থেকে কীভাবে এই বিপুল সম্পত্তি তৈরি করলেন প্রসন্ন? সেটাই এখন সিবিআইয়ের নজরে।  

উত্তর ২৪ পরগনার অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরির দায়িত্বে ছিলেন মিডলম্যান প্রসন্নকুমার রায়। প্রদীপ সিংয়ের মারফত তা পাঠানো হত SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার কাছে। মূলত প্রদীপকে সামনে রেখেই নথিপত্র ও আর্থিক লেনদেন চালাতেন প্রসন্ন। SSC দুর্নীতিকাণ্ডে যাবতীয় মেল করা হত প্রসন্নর সল্টলেকের কার রেন্টাল অফিসের কম্পিউটার থেকে। জেরায় মিলেছে এই তথ্য, দাবি সিবিআইয়ের।

                                                                                         

                               

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget