এক্সপ্লোর

Abhishek Banerjee : নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে CBI দফতর, অভিষেককে সকাল ১১টায় হাজিরার নির্দেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সকাল ১১টায় হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।

সৌমিত্র রায়, কলকাতা :  হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লিখিত নির্দেশনামায় বিচারপতি অমৃতা সিন্হা বলেন, আবেদনকারীরা, বিশেষত AB সর্বশক্তি দিয়ে তদন্তের বিরোধিতা করছেন। পুলিশও অভিযুক্তদের সাহায্য় করেছে। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সকাল ১১টায় হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। রাত থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে  নিজাম প্যালেস চত্ত্বর। অভিষেক আসার আগে পুলিশ কুকুর নিয়ে চলে তল্লাশি। নিজাম প্যালেসের ১৫ তলায় সিবিআই দফতরের বাইরেও তল্লাশি চালায় ডগ স্কোয়াড। CRPF-এর সঙ্গে কথা বলেন অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরাও। নিজাম প্যালেসে উপস্থিত ডিসি সাউথ প্রিয়ব্রত রায় ও ডিসি সাউথ টু বুদ্ধদেব মুখোপাধ্যায়।         

আরও পড়ুন :

 রোজ খাবার প্যাক করছেন অ্যালমিনিয়াম ফয়েলে ? কতটা ক্ষতি জানেন?

              

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। বিচারপতি মন্তব্য় করেন,'ক্ষমতাসীন ব্য়ক্তিদের পৃষ্ঠপোষকতা এবং আশীর্বাদ ছাড়া এই কোটি কোটি টাকার দুর্নীতি সম্ভব নয়। দুর্নীতির টাকা অনেক হাতে ঘুরেছে। এক্ষেত্রে পদে পদে হুমকি এবং চ্য়ালেঞ্জ আসাটা অস্বাভাবিক নয়। তদন্তকারী অফিসারদের বাধা টপকে সত্য়িটা বার করতে হবে এবং অপরাধীদের শাস্তি দিতে হবে। তদন্তকারীদের অফিসারদের কাউকে সমন করার ক্ষমতা, নির্দিষ্ট কারও মধ্য়ে সীমাবদ্ধ নয়। লক্ষ্য়ে পৌঁছতে তাঁদের এই ক্ষমতার কার্যকরী প্রয়োগ করতে হবে।' 
 
নবজোয়ার যাত্রার মাঝেই অভিষেককে সিবিআই তলবকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে তৃণমূল। দলের মতে, নবজোয়ার বন্ধ করার চেষ্টা করছে। ইডি-সিবিআই তৃণমূলকে ভয় পায়। রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে।

অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ব্য়াখ্যা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের কথায় উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তাঁকে নাম বলানোর জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে নিম্ন আদালত ও হেস্টিংস থানায় অভিযোগও করেন কুন্তল। বিষয়টি আদালতে গড়ায়। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশের পর অভিষেককে তলব করে সিবিআই। 

আরও পড়ুন :

হাইপারটেনশন থেকে হতে পারে চোখের ভয়ঙ্কর রোগ, হারাতে পারেন দৃষ্টিও !      

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget