এক্সপ্লোর

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার

Delhi AIIMS Hospital : গত তিনদিন ধরে এই হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ সিপিএম নেতা।

কলকাতা : দিল্লি এইমস হাসপাতালে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । গত তিনদিন ধরে এই হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ সিপিএম নেতা। তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। এ প্রসঙ্গে মহম্মদ সেলিম জানিয়েছেন, বিমান বসু এখন পুরোপুরি সুস্থ রয়েছেন। উদ্বেগের কোনও কারণ নেই। চিকিৎসকদের পরামর্শ মতো তাঁর সঙ্গে এখন কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত সব দেখভাল করছেন।

পশ্চিমবঙ্গে সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের আগে এবিপি আনন্দর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। সেখানে নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন প্রসঙ্গর কথা জানানোর পাশাপাশি বর্তমানে বামপন্থীরা কোথায় দাঁড়িয়ে সে নিয়ে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছিলেন বিমান বসু। এবিপি আনন্দর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে তাঁকে প্রশ্ন করেছিলেন, আপনি বামফ্রন্ট চেয়ারম্যান, দলের সর্বোচ্চ স্তরে ছিলেন, এখন অনেকে বলে এরকম পদের জন্য 'চাণক্য' হয়ে ওঠার দরকার। কোথাও চতুর, ট্যাক্টফুল হওয়ার দরকার হয়। কিন্তু আপনার চরিত্রের সঙ্গে এগুলি যায় না। আপনি বড় বেশি স্ট্রেট ফরোয়ার্ড। আপনার এই বিষয়ে কিছু মনে হয়েছে? 

উত্তরে বিমান বসু বলেছিলেন, আমি যেভাবে গড়ে উঠেছি সেভাবেই চলব। কোনওদিন মানুষ ঠকাইনি, মানুষকে মিথ্যে কথা বলিনি। এখনও বলি না। প্রয়োজনে বলি একথা নিয়ে আলোচনা করব না।

শুধু জীবনযাপনের কথা নয়, এই অনুষ্ঠানে স্মৃতিচারণার পাশাপাশি একান্ত কিছু ছবিও উঠে আসে। কিছু নিজস্ব যাপনচিত্র উঠে আসে এবিপি আনন্দের ক্যামেরায়, একেবারে এক্সক্লুসিভলি। সে প্রসঙ্গে বর্ষীয়ান বাম নেতার মন্তব্য ছিল, "আমি একা মানুষ। কোনওমতে চলে গেলেই হবে। আছে প্রচুর বইপত্র। দিয়ে দিয়েছি তাও প্রায় ৭০০ বই। আরও বই যা আছে, দিয়ে দেব। আমি বলেই দিয়েছি আমি চলে গেলে আমার সব বই পার্টির লাইব্রেরিতে দিয়ে দিতে।" বিমান বসুর সঙ্গে একান্ত আলাপচারিতা, স্মৃতিরোমন্থনের মাঝেই এবিপি আনন্দর ক্যামেরাতেই সেই প্রথমবার ধরা পড়ে বিমান বসুর ঘরের আনাচকানাচ। এই ঘরের ছবি কোনওদিনই প্রকাশ্যে আনেননি বিমান বসু। ২০০০ সাল থেকে এই ঘরেই তিনি থাকেন সারাদিন, অফিস করে এই ঘরেই ফিরে আসেন। এই ঘরে ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ এর বড় কারণ ঘর অগোছালো। অধিকাংশ রাজনৈতিক নেতা-নেত্রীর আজকের জীবনযাপনের যে সব ছবি আমরা দেখে থাকি, তার সঙ্গে তুলনাতেই আসে না এ ছবি। কারণ এ যাপন অত্যন্ত সাধারণ যাপন।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget