এক্সপ্লোর

Cow Smuggling Case: গরু পাচারকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই; নাম রয়েছে সায়গল, বিকাশের

Cow Smuggling: সাপ্লিমেন্টারি চার্জশিটে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নাম। চার্জশিটে আছে বিকাশ মিশ্ররও নাম। 

কলকাতা: গরু পাচারকাণ্ডে ৪১ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নাম রয়েছে। চার্জশিটে নাম রয়েছে বিকাশ মিশ্র, সায়গল হোসেন, আব্দুল লতিফের নাম। এদিকে আসানসোলের বিশেষ আদালতে অনুব্রতর দেহরক্ষীর জামিনের আবেদন খারিজ হয়েছে। চার্জশিটে দাবি, সায়গল হোসেনের ৪ কোটির সম্পত্তি রয়েছে। চার্জশিটে থাকা ৩জনের সঙ্গে এনামুল হক, সতীশ কুমারের কথোপকথন হয়েছে।  গরুপাচারকাণ্ডে কল রেকর্ডের তথ্য দিয়ে চার্জশিটে জানাল সিবিআই।

হাসপাতালে অনুব্রত: গরু পাচার মামলায় (Cow Smuggling Case) CBI’এর কাছে হাজিরা না দিয়ে শারীরিক পরীক্ষার জন্য SSKM হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)! ‘অনুব্রতকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই’। জানিয়ে দিলেন এসএসকেএমের চিকিৎসকরা। আজ চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড।

আর এ’দিনই আসানসোল আদালতে (Asansol Court) গরু পাচারকাণ্ডে আরও একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল CBI। এর আগে আরও দুটি চার্জশিট জমা দেওয়া হয়েছে।

চার্জশিটে সায়গলের নাম: সূত্রের খবর, সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেন, বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র ও গরু পাচারকারী ও প্রভাবশালীদের মধ্যস্থতাকারী শেখ আব্দুল লতিফের। প্রতারণা, ষড়যন্ত্র, সরকারি কর্মী হিসেবে ঘুষ নেওয়া ও দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় চার্জশিট দেওয়া হয়েছে।

প্রচুর সম্পত্তির হদিশ: সূত্রের খবর, চার্জশিটে বলা হয়েছে, সায়গল হোসেন প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গেছে। মনে করা হচ্ছে, গরু পাচারকারীদের থেকে নেওয়া টাকা থেকে এই সব সম্পত্তি করা হয়েছে। এই সব সম্পত্তি শুধু সায়গল হোসেনের (Saigal Hossain) নাকি অন্য কারও সম্পত্তি তার নামে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

বিকাশ মিশ্র (Vikash Mishra) গরু পাচারকারীদের (Cow Smuggling Case) টাকা টাকা নিয়েছেন। সেই টাকা প্রভাবশালীদের কাছে গেছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে CBI যে চার্জশিট দিয়েছিল, তাতে নাম রয়েছে BSF’এর কমান্ড্যান্ট সতীশ কুমার ও গরু পাচারের কিংপিন এনামূল হকের। 

আরও পড়ুন: Anubrata Mondal: 'প্রয়োজন নেই’ 'অনুব্রতকে ভর্তি নিল না এসএসকেএম

সেরা শিরোনাম

Basanti Extortion: ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
West Bengal News Live : রাষ্ট্রবিরোধী শক্তিদের থেকে সতর্ক থাকবেন : মুখ্যমন্ত্রী
রাষ্ট্রবিরোধী শক্তিদের থেকে সতর্ক থাকবেন : মুখ্যমন্ত্রী
Indranil Sen: ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে কসবার বাড়িতে তল্লাশি কলকাতা পুলিশের
ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে কসবার বাড়িতে তল্লাশি কলকাতা পুলিশের
Madan On Abhishek:
"অভিষেকের কাছে আমি বলব, বহু এমন বেআইনি কাজ হয়েছে, যেগুলি আপনি করেছেন", বিস্ফোরক অভিযোগ মদনের

ভিডিও

TMC News: মমতা-তৃণমূলেই তিনি, কমিশনকে ইমেল করে জানালেন শামিম আহমেদ
Saltlake Fire: জিডি আইল্যান্ডে কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা আগুন
Madan Mitra: সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল, মন্তব্য মদন মিত্রের | TMC | ABP Ananda
Kolkata Municipal Election: ডিসেম্বর থেকে পিছিয়ে এবার কি পুরভোট নতুন বছরে?
Food Safety: ফের খাদ্য সুরক্ষা দফতরের অভিযান Durgapur-এ, হোটেল-রেস্তোরাঁ থেকে মিলল পচা খাবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget