এক্সপ্লোর

Sujit Bose: নিয়োগ-দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুকে সিবিআই তলব

সূত্রের খবর, ২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য আসে সিবিআইয়ের হাতে। দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ পুরপ্রধান ছিলেন সুজিত বসু।

কলকাতা: নিয়োগ-দুর্নীতি মামলায় রাজ্যের আরও এক মন্ত্রীকে তলব সিবিআইয়ের। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব। ৩১ অগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। ধৃত অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। সূত্রের খবর, ২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য আসে সিবিআইয়ের হাতে। দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ পুরপ্রধান ছিলেন সুজিত বসু।

গতকাল পোস্টিং দুর্নীতি মামলায় ( Posting Corruption Case) মঙ্গলবারও ৪০ জন শিক্ষককে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। এ দিকে, এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পরই, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাল্টা কুণাল ঘোষকে নিশানা করে বিরোধীদের। সুপ্রিম কোর্টের নির্দেশনামা হাতে পেলেই বন্ধ করা হবে তদন্ত, দাবি সিবিআই সূত্রে।

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ফের সাঁড়াশি অভিযান শুরু করেছে ইডি। নিউ আলিপুরের P-ব্লকে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডি-র হানা। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই সংস্থার CEO ছিলেন কালীঘাটের কাকু, সুজয়কৃষ্ণ ভদ্র। এর পাশাপাশি, দক্ষিণ কলকাতার ২৪ নম্বর লি রোডে কাকুর মেয়ে-জামাই পারমিতা ও দেবরূপ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও চলছে তল্লাশি।

এছাড়া, দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটের সাজুয়া এলাকায় প্রাক্তন জেলা সভাধিপতি শামিমা শেখের স্বামী ও তৃণমূল নেতা মৃত রমজান শেখের আবাসন প্রকল্পেও হানা দিয়েছেন ইডি-র অফিসাররা। আবাসন প্রকল্পের পাশে একটি জমি রয়েছে। সেটিও মৃত তৃণমূল নেতার নামে রয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডি-র আরেকটি দল রওনা দিয়েছে মহেশতলার দিকে।  

এর আগে সুজয়কৃষ্ণর বিরুদ্ধে চার্জশিটে লি রোডের এই ফ্ল্যাটের উল্লেখ করে ইডি (ED)। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই এই ফ্ল্যাট কেনা হয়েছিল বলে ইডি-র তদন্তকারীদের সন্দেহ। চার্জশিটে ইডি দাবি করে, সুজয়কৃষ্ণর মেয়ে-জামাইয়ের এই ফ্ল্যাটের ডিড ভ্যালু খাতায়-কলমে আড়াই কোটি দেখানো হলেও, আদতে তা ৭-৮ কোটি হতে পারে।  

উল্লেখ্য গত ১৭ অগাস্ট  এসএসসি  গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিপোর্ট তলব করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২ সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জানতে চেয়ে নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রসন্নকুমার রায়কে। জামিন চেয়ে আদালতে আবেদন জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায়ের। সেই জামিন মামলাতেই সিবিআই রিপোর্ট তলব করে ডিভিশন বেঞ্চ। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget