এক্সপ্লোর

Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই, কী কারণে মেয়রের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

CBI at Firhad Hakim House: পুর নিয়োগ দুর্নীতির মামলার ভিত্তিতেই কি মেয়রের বাড়িতে এবার সিবিআই হানা?

আবীর দত্ত এবং পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়িতে সিবিআই (CBI)। পুরমন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর নিয়োগ দুর্নীতির মামলার ভিত্তিতেই কি মেয়রের (Mayor) বাড়িতে এবার সিবিআই হানা? এ নিয়ে প্রশ্ন উঠেছে। 

সূত্রের খবর, বাড়ির মধ্যেই রয়েছেন ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কয়েকজন বাড়িতে প্রবেশ করেছে বলে জানা যাচ্ছে। যদিও চেতলায় মেয়রের বাড়ির সামনে ঘিরে রয়েছে সুরক্ষাকর্মীরা।  পাশাপাশি বিশাল কেন্দ্রীয় বাহিনীও রয়েছে বাড়ির বাইরে। এর মধ্যেই ফিরহাদ অনুগামীরা ভিড় জমিয়েছেন মেয়রের বাড়ির সামনে। সেখান থেকে স্লোগানও দিতে শুরু করেছে তাঁরা। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানার পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই।  চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী। 

তৃণমূল নেতা তথা মন্ত্রীর অনুগামীরা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছে। সূত্রের খবর, রবিবার নিজাম প্যালেসে সকালে ছিল তৎপরতার ছবি। সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চেতলায় আসেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। এই মুহূর্তে চেতলা অগ্রণী ক্লাবের পাশে মেয়রের বাড়ি যেন কার্যত দুর্গের চেহারা নিয়েছে। ফিরহাদ হাকিমের অনুগামীরা অনেকেই বলেছেন, এটি বিজেপির কাজ। বাইরে থেকে নথি ঢুকিয়ে তৃণমূল নেতাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। সেই মর্মে স্লোগানও তোলে তাঁরা। 

যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতির তদন্তের বেশ কিছু তথ্য জানতেই মেয়রের বাড়িতে এসেছেন সিবিআইয়ের আধিকারিকরা। তল্লাশিও হতে পারে বলে সূত্রের খবর। এদিকে, ফিরহাদের বাড়িতে পৌঁছেছে ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী হাকিম। কিন্তু তাঁকেও বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় বাহিনীর তরফে, এমনটাই অভিযোগ।  তবে, দীর্ঘ বার্তালাপের পর তাঁকে বাবার কাছে যেতে অনুমতি দেওয়া হয়েছে বলে খবর।     

প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ৫ অক্টোবর খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন ঘোষের বাড়িতে ১৯ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ED। একাধিক পুরসভা ও পুরসভার চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বাড়ি-সহ ১৪টি জায়গায় তল্লাশি চলে। এর ঠিক ৩ দিনের মাথায় আজ পুরমন্ত্রীর বাড়িতে আরেক কেন্দ্রীয় এজেন্সি।                               

আরও পড়ুন, সিকিমের বিপর্যয়ে উত্তরবঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, তা নিয়ে কোনও হেলদোল নেই মোদি সরকারের! অভিযোগ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget