এক্সপ্লোর

Mamata Banerjee : সিকিমের বিপর্যয়ে উত্তরবঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, তা নিয়ে কোনও হেলদোল নেই মোদি সরকারের! অভিযোগ মুখ্যমন্ত্রীর

Sikkim Disaster : তিস্তার ভয়াল স্রোতে সিকিম থেকে একের পর এক মৃতদেহ এসে ভিড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। নর্থ সিকিমের ফ্ল্যাশ ফ্লাডে কালিম্পঙে তিস্তা পারের বিভিন্ন জনবসতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত।

সন্দীপ সরকার ও শিবাশিস মৌলিক, দার্জিলিং ও কলকাতা : বিপদে সিকিমকে (Sikkim Flash Flood) সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। অথচ সিকিমের বিপর্যয়ে উত্তরবঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, তা নিয়ে কোনও হেলদোল নেই নরেন্দ্র মোদি সরকারের ! কেন্দ্রীয় সাহায্য এবং ত্রাণ নিয়ে, মোদি সরকারের বিরুদ্ধে বৈষম্যের এমনই অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

সিকিমে 'দরাজ', বাংলায় 'কৃপণ' কেন্দ্র ? বিপর্যয়ে মৃত্যুমিছিলের মধ্যেই এবার নতুন বিতর্ক। আবাস যোজনা ও একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ঘিরে এমনিতেই তেতে রয়েছে বঙ্গ রাজনীতি। তার মধ্য়েই মাথাচাড়া দিয়েছে নতুন বঞ্চনা-বিতর্ক। নর্থ সিকিম বিপর্যয়কাণ্ডেও মোদি সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বৈষম্যের  অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডলে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৪ অক্টোবর মেঘভাঙা বৃষ্টিতে লোনক হ্রদ ফেটে, সিকিমে যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, তাতে তছনছ হয়ে গেছে দেশের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্যের উত্তর অংশ। সিকিমের পরিস্থিতি মোকাবিলায় স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড বা SDRF-এর কেন্দ্রীয় শেয়ার থেকে প্রাথমিকভাবে ৪৪ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন অমিত শাহ। ক্ষয়ক্ষতির পরিমাণ আঁচ করতে মন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় দল গড়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

আর্থিক সহযোগিতা থেকে ত্রাণ বরাদ্দ, লজিস্টিক পৌঁছে দেওয়া, সবক্ষেত্রেই যে কেন্দ্রের মোদি সরকার শুরু থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, শনিবারও সেকথা জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী। সিকিমের মুখ্যমন্ত্রীর কেন্দ্র-প্রশস্তির দিনই সোশাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের দুর্গত মানুষের প্রতি কেন্দ্রের বৈষ্যম্যমূলক আচরণ দেখে আমি বিস্মিত। উত্তরবঙ্গেও বিপর্যয়ের অভিঘাত গুরুতর। সেখানেও একাধিক মৃত্য়ুর ঘটনা ঘটেছে। আমরা ভিখিরি নই। আমরাও সিকিমের পাশে। কিন্তু বিপর্যয়ে কেন্দ্রীয় সাহায্য এবং ত্রাণ ম্যানেজমেন্টের মতো বিষয়ে আমরাও সাম্য ও পক্ষপাতহীনতা চাই।

তিস্তার ভয়াল স্রোতে সিকিম থেকে একের পর এক মৃতদেহ এসে ভিড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। নর্থ সিকিমের ফ্ল্যাশ ফ্লাডে কালিম্পঙে তিস্তা পারের বিভিন্ন জনবসতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত। বহু জায়গায় ধস নেমে বিচ্ছিন্ন জাতীয় সড়ক। চিন সীমান্ত লাগোয়া সিকিম যাওয়ার পথ গেছে এই উত্তরবঙ্গের ওপর দিয়ে। স্পর্শকাতর 'চিকেন নেক' এর প্রসঙ্গ উল্লেখ করে, মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, কীভাবে তাঁর সরকার একার চেষ্টায় পরিস্থিতির মোকাবিলা করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget