এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, সুবীরেশ-সহ ৭ জনকে ফের আলিপুর আদালতে পেশ করা হবে আজ

Partha Chatterjee And Subiresh Bhattacharya :নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, সুবীরেশ-সহ ৭ জনকে ফের আলিপুর আদালতে পেশ করা হবে আজ। সিবিআই সূত্রে খবর, প্রত্যেকের জামিনের বিরোধিতা করবে তারা।

পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত, কলকাতা: নিয়োগ দুর্নীতি (recruitment scam) মামলায় পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) , সুবীরেশ ভট্টাচার্য-সহ (subiresh bhattacharya) ৭ জনকে আজ ফের আলিপুর আদালতে (alipur court) পেশ করা হবে। সিবিআই (CBI) সূত্রে খবর, প্রত্যেকের জামিনের (bail) বিরোধিতা করবে তারা। তদন্তের অগ্রগতি সম্পর্কেও আদালতকে জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কী হতে পারে আজ?
সকালের মধ্যেই তাঁদের ৭ জনকে আলিপুর কোর্টে নিয়ে আসা হয়। সূত্রের খবর, সাত জনকেই ফের জেল হেফাজতে রাখার আর্জি জানাবে সিবিআই। অভিযুক্তদের আইনজীবীরা অন্য দিকে জামিনের আর্জি জানাবেন। এত দিন দেখা গিয়েছে, বিচারক তদন্তকারী আধিকারিকদের থেকে বার বার তদন্তের অগ্রগতির ব্যাপারে জানতে চেয়েছেন। যাঁদের নম্বর বাড়ানো হয়েছিল বলে অভিযোগ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা, ইত্যাদি বিষয়গুলি জানতে চান বিচারক। অন্য দিকে সিবিআইয়ের তরফে 'প্রভাবশালী' তত্ত্বের কথা বলে বার বার জেল হেফাজত চাওয়া হয়েছে। তবে আজ অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের তরফে কোনও নতুন যুক্তি তুলে ধরা হয় কিনা সেটাই দেখার। 

আর কী?
সিবিআই আধিকারিকরা আদালতে আগেই জানান, তাঁরা এমন ৪৭৭ জনকে পেয়েছেন যাঁরা বেআইনি ভাবে নিয়োগ হয়েছেন। কিন্তু মাত্র ৪ জনের বয়ান রেকর্ড করতে পেরেছেন তাঁরা। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল তখনই। তবে আপাতত সূত্রে খবর, আরও কয়েকজনের বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সম্ভবত সেই সংক্রান্ত তথ্য় এদিন আদালতের হাতে তুলে দিতে পারে সিবিআই। তবে আপাতত কোর্ট লক আপে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্য়ায়, সুবীরেশ ভট্টাচার্য, এস পি সিনহা কেউই কোনও প্রশ্নের জবাব দিতে চাননি। প্রসঙ্গত, ১৪ নভেম্বরের শুনানিতে আদালতে বিস্ফোরক দাবি করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অনেকের নম্বরে কারচুপি হয়েছে।আদালতে সিবিআই দাবি করে, 'যাঁদের নম্বর বাড়ানো হয়েছে, এমন ৪ জনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ' তখন বিচারপতি বলেন, ' এঁরাও তো দুর্নীতির অংশ, তাহলে গ্রেফতার নয় কেন' । ধৃতদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া চলছে, আদালতে দাবি সিবিআইয়ের। আদালতে পেশ করা কেস ডায়েরিতে সিবিআইয়ের দাবি, টাকা দিয়ে ভুয়ো নিয়োগপত্র মিলেছে বলে চাকরিপ্রার্থীরা জানিয়েছেন। 'শূন্যপদের থেকেও বেশি নিয়োগপত্র দেওয়া হয় পার্থর জমানায়। বাড়তি নিয়োগপত্র পিছুও নেওয়া হয় টাকা। ' কেস ডায়েরিতে উল্লেখ সিবিআইয়ের

আরও পড়ুন:'আইসি ও বিধায়কের পরিকল্পনায় হামলা' বিস্ফোরক দাবি ডোমকলের আক্রান্ত তৃণমূল নেতার, গ্রেফতার ২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget