এক্সপ্লোর

Murshidabad : 'আইসি ও বিধায়কের পরিকল্পনায় হামলা' বিস্ফোরক দাবি ডোমকলের আক্রান্ত তৃণমূল নেতার, গ্রেফতার ২

TMC Leader Attacked : তৃণমূল নেতার ওপর আক্রমণের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে। গত রাতেই থানায় ডোমকলের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত তৃণমূল নেতার ছেলে।

রাজীব চৌধুরী, ডোমকল : ডোমকলের তৃণমূল বিধায়ক ও আইসি-র পরিকল্পনাতে তাঁর ওপর হামলা ! এমনই গুরুতর অভিযোগ করলেন ডোমকলে আক্রান্ত তৃণমূল নেতা। রবিবার পিস্তল, লোহার রড নিয়ে তৃণমূল নেতা তথা (TMC) ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকীর ওপর হামলা চলেছে, যে প্রসঙ্গে সোমবার বিস্ফোরক দাবি করলেন তিনি।

আক্রান্ত তৃণমূল নেতা প্রদীপ চাকি বলেছেন, 'আইসি ও জাফিকুল (ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম) প্ল্যান করে মারিয়েছে। পরিকল্পিত হামলা। ক'দিন আগে ওদের গরু পাচারের বখরার কথা প্রকাশ্যে বলাতেই হামলা। ফ্যান্সি জলের ব্যবসাতেও আইসি টাকা পান।' যদিও এ বিষয়ে এখনও ডোমকলের তৃণমূল বিধায়ক বা আইসি-র কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অভিযোগ-পাল্টা অভিযোগ

প্রসঙ্গত গত ১৮ নভেম্বর সাংবাদিক সম্মেলন করে ডোমকলের তৃণমূল বিধায়ক ও আইসি গরু পাচার, জলের ব্যবসা থেকে বেআইনিভাবে টাকা রোজগার করে ভাগ করে নেন বলে অভিযোগ করেছিলেন প্রদীপ চাকি। সেই সময় শারীরিক অসুস্থতার কারণে ডোমকলের তৃণমূল বিধায়ক বাইরে থাকায় তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও গতকাল ডোমকল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা প্রদীপ চাকী আক্রান্ত হওয়ার পর তাঁর ছেলের বার-কাম রেস্টুরেন্টে ঝামেলা ও কাটমানির টাকা নেওয়ার জেরে গণ্ডগোলের সূত্রপাত বলে অভিযোগ করেছিলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। যে সময় সাংবাদিক সম্মেলনে তাঁর পাশে হাজির ছিলেন সাংসদ আবু তাহের। 

আক্রান্ত তৃণমূল নেতা তাঁর ছেলের রেস্টুরেন্টে গিয়ে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেও অস্বীকার করেছেন কাটমানি প্রসঙ্গ। তাঁর দাবি, দুবছর আগে সরে গিয়েছি, তাই কাটমানির প্রসঙ্গই আসে না। এই মুহূর্তে ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি।

গ্রেফতার ২

এদিকে তৃণমূল নেতার ওপর আক্রমণের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে। গত রাতেই থানায় ডোমকলের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত তৃণমূল নেতার ছেলে। যদিও মূল অভিযুক্ত তথা ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি ঋজু পালের কোনও খোঁজ এখনও নেই। পাওয়া যানি আক্রমণস্থল এলাকার সিসিটিভি ফুটেজও। পুলিশ গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তের খোঁজ করছে।

আরও পড়ুন- কাটমানি ইস্যুতে বিক্ষোভের জেরেই কি হামলা? ডোমকলের তৃণমূল বিধায়কের অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget