এক্সপ্লোর

Mamata Banerjee: রেড রোডে স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন, আদিবাসী নৃত্যে পা মেলালেন মমতা

Mamata Banerjee Independence Day: গানের প্রতিটি ছন্দে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান মমতা। সেই সময় যোগ দেন মন্ত্রী বিরবাহা হাঁসদাও।

কলকাতা: দু’ বছর পর সাধারণ দর্শকের উপস্থিতিতে রেড রোডে (Red Road) উদ্‍যাপন করা হয় স্বাধীনতা দিবস (Independence Day)। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের পর রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুষ্ঠানেই আদিবাসী নৃত্য পরিবেশনের সময় নৃত্যশিল্পীদের হাত ধরে তাল মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।               

আদিবাসী নৃত্য শিল্পীদের সঙ্গে সেই সময় যোগ দেন মন্ত্রী বিরবাহা হাঁসদাও। গানের প্রতিটি ছন্দে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান মমতা। আদিবাসী সংস্কৃতিকে সম্মান জানাতেই মঞ্চ থেকে সোজা রাস্তায় নেমে এসে নৃত্যশিল্পীদের সঙ্গে যোগ দেন তিনি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। বেশ কিছুক্ষণ নাচের ছন্দে পা মিলিয়ে ফের মঞ্চে ফিরে যান তিনি।                                                                         

আরও পড়ুন, স্বাধীনতার হীরক জয়ন্তীতে শতবর্ষের পঞ্চ সংকল্প, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই’; এক নজরে মোদির বার্তা

নিরাপত্তার কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছিল। প্রতিটি জোনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। কুচকাওয়াজের নিরাপত্তার দায়িত্বে ১২০০ পুলিশ কর্মী। ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। শপিং মল, মেট্রো স্টেশনে বাড়ানো হয়েছে নজরদারি। রাস্তায় গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি।           

স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেওয়া হয়। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টিও করা হয়। দু-বছর পর রেড রোডের দর্শকাসনে ছিল অগুণিত মানুষ। অনুষ্ঠানে পুলিশ আধিকারিকদের পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী।                        

 স্বাধীনতা দিবসের (Independence Day 2022) সকালে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি টুইটে লিখেছেন, স্বাধীনতার ৭৫ বছর ! আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যার দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে।                           

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget