এক্সপ্লোর

Tuberculosis Medicine: আশ্বাসের পরই শুরু সরবরাহ, বাংলায় ফের যক্ষ্মার ওষুধ পাঠাচ্ছে কেন্দ্র

West Bengal News: গত ২ জুলাই টিবির ওষুধ সরবরাহ করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে ফের চিঠি পাঠান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।

ঝিলম করঞ্জাই, কলকাতা: বাংলায় ফের টিউবারকিউলোসিস (Tuberculosis Medicine) বা যক্ষ্মার ওষুধ সরবরাহ শুরু করল কেন্দ্রীয় সরকার। টিবির ওষুধ সরবরাহ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠির পর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। কেন্দ্রের আশ্বাস অনুযায়ী, ফের ওষুধ পাঠানো শুরু হল। 

যক্ষ্মার ওষুধ সরবরাহ শুরু: গত ২ জুলাই টিবির ওষুধ সরবরাহ করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে ফের চিঠি পাঠান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এরপরই দিল্লিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই কেন্দ্রের তরফে টিবির ওষুধ ফের সরবরাহ করার আশ্বাস দেওয়া হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতি মাসে রাজ্যে ২৮ লক্ষ টিউবারকিউলোসিসের ট্যাবলেট প্রয়োজন হয়। প্রত্যেক রোগীকেই বিনামূল্যে এই ওষুধ দেওয়া হয়। রাজ্য সরকার ইতিমধ্যেই নিজের দায়িত্বে এক মাসের ওষুধ কিনে রেখেছে।

এবার ১২ জুলাই থেকে কেন্দ্রের তরফে ফের সেই ওষুধ পাঠানো শুরু হল। এবিষয়ে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, "টিউবারকিউলোসিস বা যক্ষ্মার ওষুধ কেন্দ্র থেকে দিচ্ছে না বলব না, তবে যে পরিমাণ প্রয়োজন সেই মতো আসছে না। যেটা বাকি থাকছে রাজ্য সরকার কিনে দিয়ে দিচ্ছে। প্রত্যেক রোগী ওষুধ পাচ্ছেন। কোনও রোগীকে ওষুধ নিয়ে চিন্তার কোনও কারণ নেই। এখনও সরবরাহ নিয়মিত হয়নি। অনিয়মিতভাবে সরবরাহ হচ্ছে।                   

চলতি বছর মে মাসে অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানের তরফে চিঠি দেওয়া হয় সব জেলার যক্ষ্মা নিয়ন্ত্রণের সাথে যুক্ত স্বাস্থ্য় আধিকারিকদের। ওই চিঠিতে উল্লেখ করা হয়, বাজারে যক্ষ্মার ওষুধের ঘাটতি দেখা যাচ্ছে। স্বাস্থ্য কেন্দ্র সহ খোলা বাজারে টিবির ওষুধ কম পাওয়া যাচ্ছে। গত বছর অক্টোবর মাস থেকেই কমতে থাকে ওষুধের জোগান। এরপর এবছরের ১৮ মার্চ কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বলা হয় অনিবার্য কারণবশত ওষুধ সরবরাহে সমস্যা হচ্ছে। জেলা, স্বাস্থ্য় জেলাকে বাজার থেকে যক্ষ্মার ওষুধ কেনার জন্য় ৩৬ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। রাজ্য সরকারের তরফে। দীর্ঘ কয়েকমাসের টানাপোড়েনের পর অবশেষে কেন্দ্রের পাঠানো যক্ষ্মার ওষুধ রাজ্যে মিলতে চলেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Khardah: ছুটে আসছে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস, খোলা লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ গাড়ির

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget