এক্সপ্লোর

Khardah: ছুটে আসছে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস, খোলা লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ গাড়ির

North 24 Parganas: লাইনের ওপর দাঁড়িয়ে থাকা চারচাকার একটি গাড়িকে ধাক্কা মারল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। যদিও হতাহতের কোনও খবর মেলেনি বলে জানা গেছে।

সমীরণ পাল ও অরিত্রিক ভট্টাচার্য, খড়দা: খড়দায় ট্রেন-গাড়ি সংঘর্ষ (Train Accident)। স্থানীয়দের দাবি, লেভেল ক্রসিং খোলা ছিল, গাড়ি ঢুকতেই সংঘর্ষ। ২টি গাড়ির সঙ্গে সংঘর্ষ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের। সূত্রের খবর, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, কেউ হতাহত হননি। আধ ঘণ্টার বেশি বন্ধ ট্রেন চলাচল। 

ট্রেন-গাড়ি সংঘর্ষ: উত্তর ২৪ পরগনার খড়দায় বন্ধ লেভেল ক্রসিংয়ের ওপর ট্রেন ও গাড়ির সংঘর্ষ। লাইনের ওপর দাঁড়িয়ে থাকা চারচাকার একটি গাড়িকে ধাক্কা মারল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। যদিও হতাহতের কোনও খবর মেলেনি বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, রবিবার রাত ৯টা নাগাদ, খড়দায় লেভেল ক্রসিংয়ের গেট পড়ার সময় প্রচন্ড গতিতে দুটি চারচাকার গাড়ি ট্রেন লাইনের ওপর এসে পড়ে। সেই সময় গেট পুরোপুরি পড়ে যাওয়ায় লাইনের ওপরেই আটকে পড়ে গাড়ি দুটি। এদিক, সিগন্যাল সবুজ হয়ে যাওয়ায় ততক্ষণে খড়দার ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা দুটি গাড়ির একটিকে। তড়িঘড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করা হয় যাত্রীদের। কেউ আহত না হলেও রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীদের একাংশ। যদিও দুর্ঘটনার দায় চারচাকার গাড়ির চালকের ওপরই চাপিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। 

গাড়ি চালক বলেন, "আমি গেটের সামনে এসেছি, তখন অফিসার বললেন আমাকে পার হয়ে যাও। আরও একটা গাড়ি ছিল আমার সঙ্গে। রেল লাইন পেরিয়ে যখন এই দিকে এসেছি তখন রেল গেটটা ফেলে দিল। আমাদের বেরোতে দিল না। সঙ্গে সঙ্গে ৪ নম্বরে থ্রু ট্রেন এসে গাড়িতে মারল। ১ নম্বর, ২ নম্বরে ট্রেন ছিল। তারা সিগন্যাল পায়নি বলে দাঁড়িয়ে ছিল। এই ট্রেনটাকে সিগন্যাল দিয়ে দিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গেটম্যান পালিয়ে গেল।'' 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "লেভেল ক্রসিং গেট বন্ধ হচ্ছিল, সেই সময় একটি টাটা সুমো আরেকটি অটো ঢুকে যায়। এরা যেন কেন সিগন্যাল ফলো করে না বুঝতে পারি না। গেট পড়ার সময় যদি কোনও টাটা সুমো ঢুকে যায়, সেটা তার ভুল। আমরা ওই চালকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছি। আমরা কড়া অ্যাকশন নিচ্ছি। এবিষয়ে রাজ্য পুলিশের সঙ্গে কথা বলছি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: North 24 Parganas: আড়িয়াদহে প্রাসাদোপম বাড়ি জয়ন্তর, জমির মালিক কে? খোঁজ শুরু পুরসভার

সেরা শিরোনাম

West Bengal News Live : আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget