এক্সপ্লোর

West Bengal News: সদয় হননি কেউই, কেন্দ্র থেকে রাজ্য, বার বার শাসকের ‘রোষে’ পড়েছে সিনেমা

সিনেমা নিষিদ্ধে আড়াআড়ি ভাগ রাজনীতি। যখন হিন্দি ছবি 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করল পশ্চিমবঙ্গ সরকার।

কলকাতা: বিভিন্ন সময় শাসকের রোষে পড়েছে সিনেমা। মোদি সরকার নিষিদ্ধ করেছে BBC-র তথ্যচিত্র 'ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন'। গুজরাতে নিষিদ্ধ করা হয়েছিল পরজানিয়া এবং ফিরাক-এর মতো ছবি। রাজ্যেও এরকম নানা উদাহরণ রয়েছে।

শাসকের 'রোষে' সিনেমা: সিনেমা নিষিদ্ধে আড়াআড়ি ভাগ রাজনীতি। যখন হিন্দি ছবি 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করল পশ্চিমবঙ্গ সরকার। তখন, বিজেপি শাসিত একাধিক রাজ্যে দেখা যাচ্ছে অন্য ছবি। আর, এনিয়েই সেলুলয়েডের টানাপোড়েন চলে বাস্তবের মাটিতে।'দ্য কেরালা স্টোরি'কে আগেই করমুক্ত ঘোষণা করেছিল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। এবার আরেক বিজেপি শাসিত রাজ্য, উত্তরপ্রদেশেও এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হল। নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এর আগেও, একাধিকবার শাসকের রোষে পড়েছে সিনেমা। সাম্প্রতিককালে BBC-র তথ্যচিত্র 'ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন' তোলপাড় ফেলে দেয়।কিন্তু ভারতে তা সম্প্রচার করতে দেয়নি মোদি সরকার।মনে করা হয়, ২০০২ সালে নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্য়মন্ত্রী তখন আমদাবাদ-সহ গুজরাতের বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী হিংসার প্রসঙ্গ থাকায়, এই তথ্য়চিত্র নিষিদ্ধ করা হয়।

এর আগে গুজরাতে নিষিদ্ধ করা হয়েছিল পরজানিয়া এবং ফিরাক-এর মতো ছবি। গুজরাতে মুক্তি পায়নি আমির খান ও কাজল অভিনীত ফনা। শুধু কেন্দ্র নয়, রাজ্যেও এই উদাহরণ রয়েছে।বাম আমলে ২০০৬-এ নন্দনে সুমন মুখোপাধ্যায়ের ছবি ‘হারবার্ট’-এর প্রদর্শনের অনুমতি নাকচ করে দেওয়া হয়েছিল৷
১৯৫৯ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেনের ছবি ‘নীল আকাশের নীচে’। মুক্তির প্রায় দু’বছর পর কিছু আমলার পরামর্শে ছবিটি নিষিদ্ধ হয়, চিন-ভারত যুদ্ধের পরিপ্রেক্ষিতে৷ দু’বছর পর সুচেতা কৃপালিনীর সক্রিয়তায় তত্‍কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছবিটি দেখেন৷ তাঁর নির্দেশে ছবিটিকে মুক্ত করা হয়৷

সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘কাঙাল মালসাট’ ছবিটি নিয়েও বিতর্ক দানা বাঁধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ এবং বিভিন্ন সরকারি কমিটি নিয়ে কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলা হয়। এর আগে দু’হাজার একেও একইভাবে চলচ্চিত্রের ওপর নেমে এসেছিল শাসকের খাড়া৷ সেবার আলেকজান্ডার সকুরভের ছবি টরাসের প্রদর্শনে আপত্তি জানিয়েছিলেন বিমান বসু৷ লেনিনকে হেয় করা হচ্ছে অভিযোগে কলকাতা চলচ্চিত্র উত্সবে বিক্ষোভ দেখিয়েছিল একটি সংগঠন৷ নিট ফল ছবিটি তুলে নেওয়া হয়েছিল৷

1975 সালে জরুরি অবস্থার সময় কিসসা কুর্সি কা ছবির মুক্তিতে বাধা দেওয়া হয়েছিল। বলা হয় এর নেপথ্য়ে ছিলেন সঞ্জয় গাঁধী। সেই ছবি কোনওদিন মুক্তির মুখ দেখেনি। জরুরি অবস্থার সময় বাধাপ্রাপ্ত হয়েছিল গুজলাজ পরিচালিত সুচিত্রা সেন ও সঞ্জীব কুমার অভিনীত বিখ্য়াত ছবি আঁধি।জনতা সরকার ক্ষমতায় আসার পর আঁধি মুক্তি পায় এবং সুপারহিট হয়।

আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget