এক্সপ্লোর

CESC Bill Hike: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে মেলেনি মিছিলের অনুমতি, হাইকোর্টের দ্বারস্থ BJP

BJP in Calcutta High Court On CESC: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে ২২ জুলাই বিজেপির প্রতিবাদ মিছিল, এদিকে এখনও পুলিশের কাছ থেকে মিছিল আয়োজনের অনুমতি মেলেনি, হাইকোর্টের দ্বারস্থ BJP

কলকাতা: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে ২২ জুলাই বিজেপির প্রতিবাদ মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপি দফতর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের কর্মসূচি বিজেপির। এখনও পুলিশের কাছ থেকে মিছিল আয়োজনের অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি আদালতের। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা।

 সিইএসসির মাশুল বৃদ্ধি নিয়ে সম্প্রতি এমনই বিস্ময় প্রকাশ করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমাদের কাছে কোনও খবর নেই, আমাদের সংস্থার মাসুল বাড়াইনি। একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি'। মূলত নির্বাচনের আগে যেকটি ইস্যুতে প্রচারে নেমেছিল দেশের শাসক তথা বিরোধীরা। তার মধ্যে অন্যতম ঘরে ঘরে পানীয় জল, খাদ্য (রেশন), বাসস্থান(আবাস যোজনা) এর পাশাপাশি বিদ্যুৎ।

তবে শুধুই লোকসভা নয়, দেশের অন্যান্য বিধানসভাগুলির ভোটের আগেও, এই বিদ্যুৎ বিলে ছাড়ের প্রসঙ্গ উঠে এসেছে। কখনও তা নির্দিষ্ট বিদ্যুৎ এ ছাড়। কখনও ইউনিট প্রতি দাম কমিয়ে আনা। চলতি বছরে দেশের এক কোটি বাড়িতে প্রতি মাসে ৩০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রীও। এদিকে ভোটের পর এখন বিদ্যুৎ নিয়ে নয়া প্রেক্ষাপট পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন, কট্টর হিন্দুত্বের লাইনে শুভেন্দু, পাশে দাঁড়ালেন তথাগত, 'রাজনীতিতে সবাই সত্যিটা এভাবে..'

 রাজ্যজুড়ে একাধিক ইস্যুতে সরব বিজেপি। ভোট পরবর্তী হিংসা, লক্ষ্মীর ভাণ্ডার-সহ নানা ইস্যুতে অত্যাচার ও বঞ্চনা অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সম্প্রতি সিঙ্গুরে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ, সিঙ্গুর থানার সামনে চলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন বিজেপি নেতা, কর্মীরা। বিজেপির দাবি ছিল, লোকসভা ভোটের জন্য প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সাংসদ তহবিলের টাকায় উন্নয়নমূলক কাজ বন্ধ ছিল। সেই কাজ কতটা এগিয়েছে, তা দেখতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়েছিলেন সিঙ্গুরের বাগডাঙা ছিনামোড় পঞ্চায়েতের বিজেপি সদস্য।তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সিঙ্গুর থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি নেতা, কর্মীরা। যদিও হামলা-যোগ অস্বীকার করে তৃণমূল। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget