এক্সপ্লোর

Tathagata On Suvendu: কট্টর হিন্দুত্বের লাইনে শুভেন্দু, পাশে দাঁড়ালেন তথাগত, 'রাজনীতিতে সবাই সত্যিটা এভাবে..'

Tathagata Supports Suvendu :একদিকে প্রধানমন্ত্রীর স্লোগান খারিজ পাশাপাশি সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার বার্তা, বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু, পাশে দাঁড়ালেন তথাগত..

কলকাতা: কট্টর হিন্দুত্বের লাইনে শুভেন্দু, পাশে দাঁড়ালেন তথাগত। 'সবকা সাথ সবকা বিকাশ, আর বলব না।' গতকাল দলের রাজ্য কর্মসমিতির বৈঠকে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। দলের মধ্যেই প্রধানমন্ত্রীর স্লোগানের বিরোধিতা। যদিও সুকান্তর কড়া বার্তার উল্টো সুরে তথাগত। তথাগত বলেন, 'রাজনীতিতে সবাই সত্যিটা এভাবে জোরে বলতে পারে না।দীর্ঘজীবী হোন শুভেন্দু।'

শুভেন্দু ও সুকান্তর মতপার্থক্য়

একদিকে প্রধানমন্ত্রীর স্লোগান খারিজ পাশাপাশি সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার বার্তা । বঙ্গ বিজেপির কর্মসমিতির বৈঠকে, এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মূলত শুভেন্দুকে বলতে শোনা যায়,  'সবকা সাথ, সবকা বিকাশ' বন্ধ কর। সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই।' এদিকে এই বক্তব্যের পরই ফের সামনে চলে এল শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের মতপার্থক্য়। 

'আমার দল সমর্থন করে না'

শুভেন্দুর বক্তব্যের পরেই, সুকান্ত বলেন,' এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দুদা ওখানে ডেলিগেট। তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়। কোন প্রস্তাব গৃহিত হবে না হবে, সেটা রাজ্য সভাপতি ও তাঁর টিমের উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবেই ডেলিগেটস হিসেবে উনি বলেছেন। তার ফলে গোটা ভারতবর্ষে যেটা দলের কাঠামো, তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে।  আমি আমার অবস্থান পরিষ্কার করে দিয়েছি। আমার দল সমর্থন করে না, তো আমি কোথা থেকে সমর্থন করতে পারব?'

জলঘোলার পর ব্য়াখ্য়া

এদিকে তাঁর বক্তব্য় নিয়ে জলঘোলা হচ্ছে বুঝে সোশাল মিডিয়াতেও নিজের ব্য়াখ্য়া দেন শুভেন্দু অধিকারী লেখেন,'আমার বক্তব্যের প্রেক্ষাপট বদলে দেওয়া হয়েছে। আমি স্পষ্টই এটা বলেছি যে, যাঁরা জাতীয়তাবাদী, দেশ ও বাংলার পক্ষে দাঁড়ান, তাঁদের সঙ্গে আমাদের থাকতে হবে। যাঁরা আমাদের সঙ্গে থাকেন না, দেশ এবং রাজ্যের স্বার্থবিরোধী কাজ করেন, তাঁদের চিহ্নিত করতে হবে।...আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু হিসাবে ভাগ না করে ভারতীয় হিসাবে দেখব। আমি আক্ষরিক ভাবে এবং মনের থেকে প্রধানমন্ত্রীর ‘সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস, সব কা প্রয়াস’ আহ্বানকে সমর্থন করি।'

 আরও পড়ুন, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে এইমস-র ৩ ডাক্তারি পড়ুয়াকে হেফাজতে নিল CBI

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Municipal Election 2026: ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
Kolkata News: 'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
Kali Puja 2026: দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
Weather Update: কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD
কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget