এক্সপ্লোর

CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

Fire News: একেবারে রাস্তার ওপর, CESE-র অফিসে আগুন লেগে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে

কলকাতা: ছুটির দিন সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড! সোদপুরে সিইএসসির ডিস্ট্রিবিউশন সেন্টারে বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে, দমকলের ৫টি ইঞ্জিন। যেহেতু এই অফিস একেবারে রাস্তা ওপরে, সেই কারণে সংলগ্ন রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও ওই অফিসের ভিতরে কোনও দমকলকর্মী ঢুকতে পারেননি। বাইরে থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। কয়েক কিলোমিটার দূর থেকে এই আগুনের কালো ধোঁয়া দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি.. দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা। তবে এই আগুনে কোনও হতাহতের খবর নেই। সূত্রের খবর, রবিবার হওয়ার ফলে খুব বেশি কর্মী অফিসে ছিলেন না। যাঁরা ছিলেন, তাঁদের নিরাপদে বের করে আনা হয়েছে। তবে এই আগুনের ফলে, অফিসে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। মনে করা হচ্ছে, পাওয়ার সাপ্লাইয়ে কোনোরকম সমস্যা হওয়ার কারণেই আগুন লেগে গিয়েছে ওই অফিসে। এখনও পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দমকল কর্মীদের পক্ষে। 

ছুটির দিনে সোদপুরে আগুন আতঙ্ক

একেবারে রাস্তার ওপর, CESE-র অফিসে আগুন লেগে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিল্ডিংয়ের সামনে দিয়ে লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যায়। পাশাপাশি কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা করা হয়েছে প্রথমেই। যাতে কোনও মানুষের ক্ষয়ক্ষতি না হয়, সেই চেষ্টা প্রথমেই দমকলের তরফ থেকে করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়নি। ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন কাজ করছে। চেষ্টা করা হচ্ছে, কত তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা যায়।

অন্যদিকে এদিন তারাপীঠ থেকে মির্জা গালিব স্ট্রিট। পরপর অগ্নিকাণ্ডে ঘুম উড়েছে প্রশাসনের। শহর কলকাতার শপিং মল থেকে পাব কিংবা রেস্তোরাঁ, অগ্নি নির্বাপণ ব্য়বস্থার হাল কী? খতিয়ে দেখতে শহরের একাধিক প্রান্তে চলল দমকলের বিশেষ অভিযান। গত মাসেই রাজ্যের দুই প্রান্তের দুই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুটি জায়গাতেই বেঘোরে প্রাণ গেছে ৯ জনের! সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার তৎপর হল দমকল। লেক মার্কেট, লেক মল থেকে সিলিকা পার্ক--- চলল বিশেষ অভিযান। শনিবার দমকল আধিকারিকরা প্রথমে পৌঁছে যান রাসবিহারী মোড়ের লেক মলে। 

 

আরও পড়ুন: Dev-Rukmini-Subhasree: দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget