এক্সপ্লোর

Recruitment Scam : 'নিজেই ৩৭ জনের নাম সুপারিশ করেছিলেন', প্রাক্তন CBI কর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চন্দনের আইনজীবীর

Upen Biswas : স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় যখন তোলপাড় গোটা রাজ্য, তখনই রঞ্জনের নাম সামনে এনে বোমা ফাটিয়েছিলেন প্রাক্তন সিবিআই কর্তা

প্রকাশ সিন্হা, অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, কলকাতা : যে ব্য়ক্তি চন্দন মণ্ডলের (Chandan Mondal) নাম বলেছিলেন, তিনি নিজেই চাকরির জন্য ৩৭ জনের নাম সুপারিশ করেছিলেন। আদালতে নাম না করে এভাবেই, প্রাক্তন CBI কর্তা উপেন বিশ্বাসের (Upen Biswas) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন চন্দনের আইনজীবী। কতটা প্রভাবশালী বোঝা যাচ্ছে। চন্দন নিয়ে পাল্টা জবাব দিলেন উপেন বিশ্বাসও। 

স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় যখন তোলপাড় গোটা রাজ্য, তখনই রঞ্জনের নাম সামনে এনে বোমা ফাটিয়েছিলেন প্রাক্তন সিবিআই কর্তা ও মন্ত্রী উপেন বিশ্বাস। যে সৎ রঞ্জনের খোঁজ করতে গিয়ে, বাগদার চন্দন মণ্ডলের হদিশ পায় CBI। বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের পর, গত শুক্রবার তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গ্রেফতার হতেই রঞ্জনের ক্ষোভ !

আর গ্রেফতার হতেই, বেরিয়ে এল রঞ্জনের ক্ষোভ ! নাম না করে উপেন বিশ্বাসকে নিশানা করলেন চন্দন মণ্ডল। প্রাক্তন CBI কর্তার বিরুদ্ধে বেআইনিভাবে চাকরির সুপারিশের ভয়ঙ্কর অভিযোগ তুললেন তিনি। মঙ্গলবারের আলিপুর জাজেস কোর্টে, চন্দন মণ্ডলের আইনজীবী আদালতে বলেন, একজন জনপ্রতিনিধি, যিনি অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে চন্দনকে হাইকোর্টে ডাকা হয়েছিল। যিনি অভিযোগ করেছিলেন, তিনি নিজেই চাকরির জন্য ৩৭ জনের নাম সুপারিশ করেছিলেন। আজ চন্দনের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশকে মেল মারফত তার অভিযোগ জানানো হয়েছে।

চন্দনের আইনজীবী বলেন, যে ব্যক্তি আমার মক্কেলের নাম বলছেন, তাঁর অন্যায়ের প্রতিবাদ করেছিলেন চন্দন। তারই প্রতিফলন এটা (গ্রেফতারি)। আমার মক্কেল বেঁচে আছেন, সেটাই আমাদের সৌভাগ্য। ওঁর ক্ষমতার বলি হতে হল আমাদের।

পাল্টা সাংবাদিক বৈঠক জবাব দিয়েছেন উপেন বিশ্বাসও। প্রাক্তন সিবিআই কর্তা বলেন, এত বড় বিপ্লবী, অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। ....তাহলে বোঝা যাচ্ছে, এটা একটা ডট। সারা পশ্চিমবঙ্গে ভর্তি, এটা একটা ডট। তারা কতটা শক্তিশালী, যে এক্স সিবিআই ডিরেক্টের বিরদ্ধে এরকম কথা বলছেন, কতটা প্রভাবশালী। এদের কোটি কোটি টাকার জোরে কথা বলে।

গতবছর ২২ জুলাই, প্রথমবার হাইকোর্টে হাজিরা দিয়ে প্রকাশ্যে ছিলেন চন্দন মণ্ডল। সেদিন কিন্তু আদালতে দাঁড়িয়ে একবারও প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক কোনও অভিযোগ করেননি চন্দন! কিন্তু, এখন গ্রেফতার হতেই তাঁর মুখে উপেনের বিরুদ্ধে বিষোদগার। প্রিজন ভ্য়ান থেকে বেরোনোর সময় চন্দন মণ্ডল বলেন, আমি উপেন বিশ্বাসের ষড়যন্ত্র্রের শিকার।

যদিও উপেন বিশ্বাস বলেন, বিচারক জিজ্ঞাসা করেছিলেন, ওখানে সিবিআই বলেছে, সহযোগিতা করেনি। আমাকে কোর্টে যখন বিচারক বললেন, আপনি যখন জানতে পারলেন, একজন এক্স আর্মি আমাকে বলেছিলেন আপনি একটা এফআইআর করলেন না কেন? তখন আমি বললাম - আমি যদি বলতাম, তাহলে একজন কনস্টেবলও আমার কথা শুনত না। আমি একজন এক্স সিবিআই অফিসার ও এক্স মন্ত্রী, আমি বললে কনস্টেবলও শুনত না, সেটা আজ আরও একবার বলছি।

সব পক্ষের সওয়াল জবাব শোনার পর চন্দন মণ্ডলকে ২ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন ; 'এতদিন কেন ছেড়ে রেখেছিলেন?' চন্দন ইস্যুতে CBI-কে তীব্র ভর্ৎসনা বিচারকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget