এক্সপ্লোর

Chandrima Bhattacharya: ঠিক এই জন্যই তৃণমূলের সব পদ ত্যাগ করলেন চন্দ্রিমা, জানিয়ে দিলেন বড় কারণ

Chandrima Bhattacharya Resigns: মমতার হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্যও! তৃণমূলের সব পদে ইস্তফা, চিঠিতে বড় চমক

ঝিলম করঞ্জাই,কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : 'কালীঘাট-তৃণমূল'-এ আরও বড় ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্যও। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী। শুধু রাজ্য সভানেত্রীর পদই নয়, দলের সমস্ত পদ থেকেও ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পদত্যাগের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠিও পাঠিয়েছেন তিনি।

গত মাসের ৩ তারিখেই চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রীর দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দায়িত্ব পাওয়ার মাত্র এক মাসের মধ্যেই সেই পদ থেকে সরে দাঁড়ালেন চন্দ্রিমা। ফলে দলের অন্দরের পরিস্থিতি নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে ... '

ইস্তফা প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমি দলের রাজ্য সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।” তাঁর আরও তাৎপর্যপূর্ণ মন্তব্য, “বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই।” তবে দলের কারও বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেননি তিনি। চন্দ্রিমার কথায়, “আমার কোনও অভিযোগ নেই, আমি নিজেকে অভিযুক্ত করছি।” দলের পরবর্তী দায়িত্ব কে সামলাবেন, সেই প্রশ্নে চন্দ্রিমা বলেন, “অনেক বড় বড় নেতারা আছেন, তাঁরা নিশ্চয়ই দেখবেন।” যদিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়েছে কি না, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি এখনও তৃণমূলে রয়েছেন কি না, তা নিয়ে অবস্থান স্পষ্ট করেননি এখনও । রাজ্য সভানেত্রীর দায়িত্ব পাওয়ার মাত্র এক মাসের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্যর এই ইস্তফা 'কালীঘাট-তৃণমূল' ও রাজনীতির অলিন্দে নতুন করে আলোড়ন ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। 

তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার

সূত্রের খবর, শুধু দলের রাজ্য সভানেত্রীর পদ নয়, তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকেও ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দলের হয়ে বিভিন্ন ব্যাঙ্কের নথিতে স্বাক্ষর করার যে দায়িত্ব তাঁর উপর ছিল, সেই দায়িত্ব থেকেও তিনি সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি, নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত স্বাক্ষরকারীর পদ থেকেও ইস্তফা দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

চিঠিতে মমতাকে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' উল্লেখ

চন্দ্রিমা ভট্টাচার্যর পদত্যাগপত্রের ভাষা নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে তাঁকে 'তৃণমূল চেয়ারপার্সন' হিসেবে উল্লেখ করেননি চন্দ্রিমা। পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' হিসেবে উল্লেখ করেছেন তিনি। তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার চিঠিতে মমতার এই উল্লেখ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

INDI Allaince Ramlila Maidan Rally: জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget