এক্সপ্লোর

BJP Rally: যতীন দাস পার্কে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার, পথ আটকাল পুলিশ

Kolkata News: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির মহিলা কর্মীদের। নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরকাণ্ডে প্রতিবাদে বিজেপির মিছিল। 

কলকাতা: যতীন দাস পার্কে বিজেপির (BJP)  মিছিল ঘিরে ধুন্ধুমার। বিজেপির মহিলা মোর্চার মিছিল ঘিরে উত্তেজনা। মিছিলের শুরুতেই পথ আটকাল পুলিশ। পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তি বিজেপির মহিলা কর্মীদের। নারকেলডাঙায় (Narkeldanga) অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরকাণ্ডে প্রতিবাদে বিজেপির (BJP) মিছিল। 

বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার: মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়। মিছিল কালীঘাট পর্যন্ত যাওয়ার কথা ছিল। এদিনের মিছিলের শুরুতে পথ আটকায় পুলিশ। দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে। আটক করা হয় কর্মীদের। গোটা চত্বরেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ বেলা ৩টেয় এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। অভিযোগ, কিন্তু তার আগে বেলা ২টো থেকেই রাস্তায় বিজেপির মহিলা মোর্চার কর্মী দেখলেই আটক করে তোলা হয় প্রিজন ভ্যানে।

নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি: প্রোমোটিং নিয়ে বিবাদের জেরে নারকেলডাঙায়, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ ওঠে। অভিযুক্ত প্রোমোটার সহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। খাস কলকাতার বুকে, নারকেলডাঙা এলাকায় এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের দিকে অভিযোগের আঙুল তুলেছে অভিযোগকারী পরিবার। আক্রান্ত অন্তঃসত্ত্বার শ্বশুর শিবশঙ্কর দাস বলেন, “গাজা মইবুল, পরেশ পালের অবৈধ প্রোমোটিং ডিলার। তারা আমার বাড়ি দল করে রেখেছে। ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে।’’ রবিবার রাতেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগকারিণীকে। অভিযুক্ত প্রোমোটার সহ ৮ জনকে গ্রেফতার করেছে নারকেল ডাঙা থানার পুলিশ। ধৃতদের তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত।

লিলুয়ায় অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি: কলকাতার নারকেলডাঙার (Narkeldanga) পর এবার হাওড়ার লিলুয়াতেও একই ধরনের ঘটনা ঘটে। জঞ্জাল পরিষ্কার নিয়ে বচসার জেরে অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ ওঠে। ঘটনায় নাম জড়াল স্থানীয় তৃণমূল নেতার। পুলিশ সূত্রে খবর, ১৪ অগাস্ট, লিলুয়ার ভট্টনগরের এক বাসিন্দা, বাড়ির সামনে বৃষ্টির জলে ভেসে আসা জঞ্জাল পরিষ্কার করছিলেন। এই নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে তাঁর বচসা বাধে। রাতে ৮-১০ জন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারা হয় বলেও অভিযোগ। অভিযোগকারিণীর কথায়, “ঘরে ঢুকে মার ধর। পেটে বাথি মারে। তৃণমূল নেতা কেশব ছিল।’’

আরও পড়ুন: Kolkata Medical News : যন্ত্রণা থামছিলই না, যন্ত্রপাতি ছাড়াই অভিনব উপায়ে কান থেকে বেরোল জ্যান্ত তেঁতুল বিছে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget