এক্সপ্লোর

Patient Death: চিকিত্‍সায় দেরি ও গাফিলতির অভিযোগ, চার্নক হাসপাতালে রোগী মৃত্যুতে উত্তেজনা

মৃতের পরিবার সূত্রে দাবি, বারাসাতের (Barasat) বাসিন্দা, ৩৫ বছরের  সুজয় তারণকে রবিবার বুকে ব্যথা নিয়ে চার্নক হাসপাতালে আনা হয়। পরিবারের অভিযোগ, সেখানে ঠিকমতো চিকিত্‍সা মেলেনি।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: চার্নক হাসপাতালে (Charnok Hospital) চিকিত্‍সায় দেরি ও গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে গন্ডগোল। পুলিশের সঙ্গে বচসা হয় রোগীর আত্মীয়দের। বাগুইআটি থানায় (Baguiati Police Station) লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

মৃতের পরিবার সূত্রে দাবি, বারাসাতের (Barasat) বাসিন্দা, ৩৫ বছরের  সুজয় তারণকে রবিবার বুকে ব্যথা নিয়ে চার্নক হাসপাতালে আনা হয়। পরিবারের অভিযোগ, সেখানে ঠিকমতো চিকিত্‍সা মেলেনি। চিকিত্‍সা শুরু করতেও দেরি হয়। পরিবারের দাবি দুপুর ৩টে নাগাদ সেদিন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রায় ৪ ঘণ্টা পর চিকিৎসা শুরু হয়। অভিযোগ, হাসপাতালে অ্যাঞ্জিওগ্রাফির মেশিন খারাপ ছিল তা সত্ত্বেও রোগী ভর্তি করা হয়। পরিবারের দাবি, এরপর তাদের হাসপাতালের পক্ষ থেকে বলা হয় ঢাকুরিয়ার সরকারি বেসরকারি হাসপাতালে অপারেশন করিয়ে ফের চার্নকে নিয়ে আসা যাবে। পরিবারের অভিযোগ, এর মাঝে সিদ্ধান্ত নিতে দেরি হওয়াতে কোনওরকম চিকিৎসায় শুরু করা যায়নি। গতকাল রাতে রোগীর মৃত্যু হয়। শুধু তাই নয়, দেড় লক্ষ টাকা বিল হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। পরিবারের দাবি, "চিকিৎসককে আনতে হবে। কেন চিকিৎসা হল না আমরা জানতে চাই? চিকিৎসা না করে কেন ফেলে রেখে দিল?'' এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে ট্রেন (Train) থেকে পড়ে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Exam 2022)। মালবাজার মহকুমার ওদলাবাড়ি চেল সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটেছে। মৃত ছাত্রীর বাড়ি ডামডিম এলাকায়। মৃত ছাত্রীর নাম শ্বেতা চিক বড়াইক।  জানা গিয়েছে, গতকাল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। ডামডিমের বেশ কিছু ছাত্রী ওদলাবাড়ি স্কুলে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) দিতে যাচ্ছিল। ডামডিম থেকে চ্যাংড়াবাধন্ধা প্যাসেঞ্জার ট্রেনে করে ওদলাবাড়ি যাচ্ছিল পরীক্ষার্থীরা। সেই সময় ওদলাবাড়ি রেল সেতুর (Rail Bridge) কাছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর। কীভাবে মৃত্যু হল? খতিয়ে দেখছে রেল পুলিশ।

আরও পড়ুন: Visva Bharati : ১৬ দিনে আন্দোলন, অব্যাহত পড়ুয়া-বিক্ষোভ, বিশ্বভারতীতে ফের ঘেরাও রেজিস্ট্রার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget