এক্সপ্লোর

East Midnapore: চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা! কাঠগড়ায় শিক্ষক, মামলা দায়েরের অনুমতি আদালতের

শিক্ষা থেকে খাদ্য়,অভিযোগ, বিভিন্ন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক একজন চাকরিপ্রার্থীর থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এই শিক্ষক।

 সৌভিক মজুমদার ও ঋত্বিক প্রধান, কলকাতা: চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা! চাকরিপ্রার্থীদের থেকে ৫ কোটি টাকা তোলার অভিযোগ ওঠে কাঁথির এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি তুলে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা: চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা: যাঁর হাতে সমাজ গড়ার মতো গুরু দায়িত্ব, সেই শিক্ষকের বিরুদ্ধেই উঠেছে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। শিক্ষা থেকে খাদ্য়,অভিযোগ, বিভিন্ন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক একজন চাকরিপ্রার্থীর থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এই শিক্ষক। চাকরিপ্রার্থীদের অভিযোগ, প্রতারণার অঙ্কটা প্রায় ৫ কোটি।পূর্ব মেদিনীপুরের এই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি চেয়ে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী।

তাঁদের অভিযোগ,২০১৮ থেকে, বিভিন্ন সময় বিভিন্ন চাকরিপ্রার্থীকে সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৫ কোটি টাকা নিয়েছেন জুনপুটের বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক দীপক জানা। অভিযোগকারীদের দাবি, শুধুমাত্র শিক্ষক নিয়োগ নয়, গ্রুপ সি, গ্রুপ ডি এবং অন্য়ান্য় সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন অভিযুক্ত। এর মধ্য়ে অনেকেরই চাকরি হয়নি বলে অভিযোগ।এই নিয়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় একাধিক প্রতারণার অভিযোগ দায়ের করা হলেও, কোনও লাভ হয়নি বলে দাবি। শেষমেষ হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চাইলেন চাকরিপ্রার্থীরা। পাশাপাশি, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি তুলেছেন তাঁরা।

অভিযোগকারী চাকরিপ্রার্থী চিরঞ্জিতকুমার দাস বলেন, “উনি আমাকে ফুড সাপ্লাইতে চাকরি করে দেবেন বলে ৪ লাখ টাকা নিয়েছিলেন। আমার মা অসুস্থ ছিল, তখন আমি টাকা চেয়েছিলাম। স্য়র, আমার মায়ের ক্য়ানসার আছে, কিছু টাকা আমাকে রিটার্ন করুন। কোনও টাকাই আমাকে দেয়নি।’’ যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষক সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। তিনি বলেন, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এরকম কোনও আমি কারও কাছ থেকে নিইনি। হয়ত কেউ কোথায় গিয়ে ফাঁসিয়ে কী করছে না করছে। আমার পিছনে লেগেছে। কোনও লেনদেন নেই। মামলা হলেই বোঝা যাবে। টাকা নিলে তো অ্যাকাউন্টে নেব। সেটা চেক করুক। আমাদের জ্ঞাতির হিংসা আছে, তারা হয়ত এটা করছে।’’ এদিন, মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন: Job Scam: 'নিয়োগ দুর্নীতিকাণ্ডে আলাদা র‍্যাকেট শান্তনুর', দাবি ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget