এক্সপ্লোর

Mamata Banerjee: প্রকল্প বিলম্ব আট বছর ধরে, সরকারি আধিকারিককে কানমলা দাওয়াই মুখ্যমন্ত্রীর

Bankura: 'যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁদের কানমলা খাওয়া উচিত।' বাঁকুড়ার প্রশাসনিক সভায় মন্তব্য ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। 

বাঁকুড়া: থাপ্পড়ের পর এবার প্রকল্প বিলম্ব হওয়ায় কানমলা দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাঁকুড়ার জলপ্রকল্পে আট বছর বিলম্ব হওয়ায় মুখ্যমন্ত্রীর রোষে সরকারি আধিকারিকরা। 'কাজ চলছে বললে আর মেনে নেব না। ২০১৪ সালে শুরু হওয়া প্রকল্প এখনও কেন অসম্পূর্ণ? যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁদের কানমলা খাওয়া উচিত।' বাঁকুড়ার (Bankura) প্রশাসনিক সভায় মন্তব্য ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

বাঁকুড়ায় প্রশাসনিক সভায় সরকারি আধিকারিকদের নানা কাজ কর্মের হিসেব চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'পাঁচ বছর, চার বছর, অনেক কেস পেন্ডিং পড়ে রয়েছে। এই সমস্ত কিছু এখনই শেষ করতে হবে। আমি এত বোকা নই যে 'প্রোজেক্ট অন প্রোগ্রেস' বললেই আমি সেই প্রজেক্ট আর সার্ভে করব না। বা সবটা মুখ বুজে মেনে নেব। ওয়াটার সাপ্লাই স্কিম রায়পুর ব্লক, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। আট বছর ধরে কাজ পড়ে আছে। আপনারা আমাকে দেখাচ্ছেন ২১.২০ কোটি টাকার প্রোজেক্ট। ২০১৪ সালে এই প্রোজেক্ট ঘোষণা করা হয়েছিল। আপনারা আমাকে দেখাচ্ছেন 'প্রোজেক্ট আন্ডার প্রোগ্রেস।' এরপরই সরকারি আধিকারিক বলেন, 'ম্যাম ৮০ থেকে ৮৫ শতাংশ কাজ হয়েছে।' সরকারি আধিকারিকের কথা শুনে রেগে যান মুখ্যমন্ত্রী। বলেন, 'না, না। ৮৫ শতাংশ বললে তো আমি শুনব না। আমার প্রোজেক্ট অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে আট বছর ধরে। এ তো কানমলা খাওয়া উচিত সবার কাছে। যে ডিপার্টমেন্ট এগুলো করছে। যারা দায়িত্ব নিয়ে এগুলো করছে। পিএইচকে বলতে পারো না কাজগুলো করার জন্য।' 

আরও পড়ুন - Mamata Banerjee: সভাধিপতিকে জেলাশাসকের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে:মমতা বন্দ্য়োপাধ্য়ায়

এর সঙ্গে প্রশাসনিক সভায় বাঁকুড়ায় পর্যটন শিল্পেও জোর দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।। হোম ট্যুরিজমে হোম-স্টে সংক্রান্ত সমস্যার কথা শুনতে গিয়ে আমেরিকায় স্নানের গল্প বলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোম-স্টে তে কীভাবে শৌচাগার তৈরি করতে হবে তা নিয়েও দেন পরামর্শ। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget