এক্সপ্লোর

Mamata Banerjee : বালেশ্বরে করমণ্ডল-বিপর্যয়ের পর আজ আবার ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Coromandel Express Derailed : মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকির জন্য তিনদিনের পাহাড় সফর ইতিমধ্যে বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অণির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেন, কলকাতা : বালেশ্বরে করমণ্ডল-বিপর্যয়ের (Coromandel Express Train Accident) পর, আজ আবার ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কটক ও ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি এ রাজ্যের আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রথমে কটকে যাবেন মুখ্যমন্ত্রী। এরপর ভুবনেশ্বর এইমসে গিয়ে দেখা করবেন ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ওড়িশায় যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজাও। দুপুরে ভুবনেশ্বরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি পৌঁছবেন কটকে। সেখানের হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলে ফের ফিরবেন ভুবনেশ্বর। সেখানেও হাসপাতালে যাবেন তিনি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরের দিনই ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফের একবার যাচ্ছেন তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা সফর নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপি নেতা দিলীপ ঘোষের খোঁচা, 'এ সবই ড্রামা। কটক কেন ? কেন দার্জিলিং গেলেন না ! যানা থা জাপান পৌঁছ গয়ে চিন! ক্যায়া মতলাব হোতা হ্যায়। বৌমার ডাক পড়েছে। এখন ঘর সংসার সব জেলে হবে। সেই ভয়ে সব ঘেঁটে গেছে। কি বলছেন ঠিক নেই, কোথায় যাচ্ছেন ঠিক নেই।'

মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকির জন্য তিনদিনের পাহাড় সফর ইতিমধ্যে বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সোমবার পাহাড়সফরে রওনা হয়ে মঙ্গলবার পাহাড়ের ব্যবসায়ীদের নিয়ে রোড শো করার কথা ছিল মুখ্য়মন্ত্রীর। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে, ছিল বৈঠক। বুধবার ভানু ভবনে শিল্প সম্মেলনেও যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে সমস্ত কর্মসূচিই। 

আরও পড়ুন- ধান রোয়ার কাজে ভিনরাজ্যে যেতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ৩ ভাইয়ের, পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল

করমণ্ডল দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গেছে ২৭৫ জনের। যে রেল ব্য়বস্থা ভারতের লাইফলাইন, লক্ষ লক্ষ সাধারণ মানুষ যে ট্রেনে চাপে, সেখানেই বড়সড় বিপর্যয়। যে প্রসঙ্গে রাজ্যের নিহত, আহত ও নিখোঁজদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'যারা মারা গেছেন, তাঁদের পরিবারগুলোর কথা চিন্তা করুন তো। কত কষ্ট করে মারা গেছে ইন্টিরিয়ারের লোকেরা। তাঁদের পাশে আগে দাঁড়াব, না ওরা ধামাচাপা দেওয়ার জন্য রোজ একটা করে বাতাস দেবে আর রোজ একটা করে হাওয়া দেবে রাজনৈতিক, সেটাকে নিয়ে তর্ক করব। আমি ওদের তর্ক বিতর্কের মধ্যে যাব না। যারা সব হারিয়েছে তাঁদের পাশে দাঁড়াব।'

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

 

 

সেরা শিরোনাম

Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget