এক্সপ্লোর

Abhishek Banerjee: "যা ভোটে জিতেছিলে, তার থেকে একটা হলেও বেশি ভোটে হারাব", অভিষেককে ডায়মন্ড হারবারে হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

শুক্রবার ডায়মন্ড হারবার নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে পাল্টা মুখ খুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদও। 

কলকাতা: বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি হয়েছে। তিন বছর পর লোকসভা ভোটে কী হবে? ভেঙে টুকরো হয়ে যাওয়া তৃণমূল কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এর মধ্যে শুক্রবার ডায়মন্ড হারবার নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে পাল্টা মুখ খুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদও। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'তুমি যত ভোটে জিতেছিলে, তার থেকে একটা হলেও বেশি ভোটে তোমাকে হারাব।' বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। পনেরো বছর ক্ষমতায় থাকা দল মানুষের রায়ে একশোর নীচে নেমে গেছে। তারপর বিদ্রোহের জেরে তা এখন টুকরো টুকরো। 

মমতা বন্দোপাধ্যায়ের তৈরি দলের নাম এবং প্রতীক এখন তাঁরই হাতছাড়া। সামনে আসছে তৃণমূল জমানার ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, ২০২৯-এর ভোটে কী হবে? এই আবহে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার সভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

মুখ্যমন্ত্রী বলেন, '৬ মাস তো ঢুকতে পারনি ভাইপো বাবু। তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তুমি ডায়মন্ড হারবারে লোকসভা ভোটে দাঁড়াও। তুমি যত ভোটে জিতেছিলে, তার থেকে একটা হলেও বেশি ভোটে তোমাকে হারাব। সিপিএম তোমাকে ভোট দিলেও, তোমার জামানত আমি জব্দ করব। যদি বাপের ব্যাটা হও, '২৯-এর নির্বাচনে ডায়মন্ড হারবারে লড়ো।' 

কার্যত একসুর শোনা গেছে বিরোধী দলনেতার গলাতেও।  ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, 'উনি ডায়মন্ড হারবার যেতে পারছেন না। ডায়মন্ড হারবার যাচ্ছেন না। নিজের লোকসভা কেন্দ্র। উনি ডায়মন্ড হারবারে যান না। উনি ডায়মন্ড হারবারে নিজের জমানত '২৯-এ থাকবে কিনা আমার একটা আশঙ্কা রয়েছে।' 

মমতা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় বলেন, 'আমি ডায়মন্ড হারবারেও যাব, কাঁথিতেও যাব, নদিয়াতেও যাব। আমাকে নিয়ে ওনাকে চিন্তিত থাকতে বারণ করুন। আসলে চুরি করে জিতেছেন তো। তাই এখনও উনি ঘুম থেকে উঠছেন, ঘুমাতে যাচ্ছেন। শয়নে স্বপনে অভিষেককেই দেখছেন।' 

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে জাতীয় স্তরে পাশাপাশি এসেছে সিপিএম এবং মমতা-তৃণমূল কংগ্রেস। সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি-র সঙ্গে ফোনে কথাও হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের। indi জোটের বৈঠকেও দেখা গেছে দু'জনকে। সেই প্রসঙ্গ টেনে এদিন কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, 'মাকুরা, যারা বলে 'কাশ্মীর মাঙ্গে আজাদি', টুকরে টুকরে গ্যাং। সুজন-সূর্য বলে আমরা নাস্তিক। তারা আর মমতা-তৃণমূল এখন এক হয়েছে। এই তৃণমূলটা তৈরি হয়েছিল তখন অটলজিও আশীর্বাদ করেছিলেন। সিপিএমের অত্যাচার থেকে বাংলাকে বাঁচানোর জন্য। আর আজকে বেবি আর আন্টি দু'জনে একসঙ্গে চা খাচ্ছেন। বলছে, আমরা দু'জন ভাই আর বোন।' 

সব মিলিয়ে তরজার আঁচে রাজ্য রাজনীতি এখন ফুটছে। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget