এক্সপ্লোর

Child Care: কনকনে ঠান্ডায় হরেক অসুখের হানা, শিশুদের বাড়তি নজরের পরামর্শ চিকিৎসকদের

Winter Child Care: নতুন বছরের শুরুতেই রাজ্য জুড়ে ঠান্ডার দাপট। কলকাতা থেকে জেলা, সর্বত্র জবুথবু অবস্থা। তার মধ্যেই চিন্তা বাড়িয়ে ঘরে ঘরে হানা দিচ্ছে হরেক অসুখ।

সন্দীপ সরকার, কলকাতা: কনকনে ঠান্ডায় (Winter) কাঁপছে কলকাতা-সহ গোটা রাজ্য (West Bengal)। এই পরিস্থিতিতে কীভাবে বাড়ির ছোট সদস্যটিকে রোগ-জ্বালা থেকে মুক্ত রাখবেন, তার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে, শীতে ত্বকের (Skin Care) আর্দ্রতা বজায় রাখতে শুধুই ময়েশ্চারাইজারই নয়, খাদ্যাভাসের দিকেও নজর দিতে বলছেন বিশেষজ্ঞরা।                              

বাড়তি নজরের পরামর্শ: নতুন বছরের শুরুতেই রাজ্য জুড়ে ঠান্ডার দাপট। কলকাতা থেকে জেলা, সর্বত্র জবুথবু অবস্থা। তার মধ্যেই চিন্তা বাড়িয়ে ঘরে ঘরে হানা দিচ্ছে হরেক অসুখ। এই পরিস্থিতিতে বাড়ির সবচেয়ে খুদে সদস্যটির স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ছে। ছোটরা ঠিক মতো করে তাদের সমস্যার কথা বলতে পারেনা। তাই এই সময়টায় ছোটদের দিকে বাড়তি নজর রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

কী বলছেন চিকিৎসকরা?  শিশুরোগ বিশেষজ্ঞরা বলছেন,এই সময় Respiratory Syncytial Virus-এর সবথেকে বেশি সংক্রমণ দেখা যায়। যা মূলত শিশুদের শরীরেই থাবা বসায়। RS ভাইরাসের মূল উপসর্গ, নাক দিয়ে জল পড়া, কাশি,শ্বাসকষ্ট, জ্বর জ্বর ভাব, ও হাঁচি। তবে চিকিৎসকদের পরামর্শ, কনকনে ঠান্ডার মধ্যে, শিশুদের অতিরিক্ত ভারী জামা কাপড় পরালে হতে পারে হিতে বিপরীত। শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ বলেন, সারা পৃথিবীতেই এই সময়ে Respiratory Syncytial Virus হয়। ভ্যাকসিনের ট্রায়ালও চলছে। নাক দিয়ে জল পড়া, কাশির মতো উপসর্গ দেখা দেয়।

শুধু সর্দি, কাশিই নয়, শীতে, ত্বকের নানান সমস্যাও মাথাচাড়া দেয়। যেমন, র‍্যাশ, চুলকানি শুষ্ক ত্বক ফেটে যাওয়ার মতো নানা সমস্যায় ভোগেন অনেকেই। সেক্ষেত্রে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে শুধুই ময়েশ্চারাইজারই নয়, খাদ্যাভাসের দিকেও নজর দিতে বলছেন চিকিৎসকরা। পর্যাপ্ত পরিমাণ জল, ফলের রস, মরশুমি সবজি খেতে হবে। ক্ষার বেশি আছে এমন সাবান ব্যবহার না করাই ভাল। ত্বক বিশেষজ্ঞ অভিষেক দে বলেন, “এগজিমার সমস্যা এই সময় বাড়ে। আরেকটু বয়স্কদেরও ত্বক খুব শুষ্ক হয়ে যায়। জল, ফলের রস, মরসুমি সবজি খেতে হবে। ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।’’ আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই। তাই সতর্কতাই ভরসা। তারপরও সমস্যা যদি বাড়ে, তাহলে দেরি না করে, চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Kolkata Fire : কলকাতায় ফের অগ্নিকাণ্ড, হেয়ার স্ট্রিটে বহুতলে আগুন ; কী অবস্থা আবাসিকদের ?

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget