এক্সপ্লোর

Kolkata Fire : কলকাতায় ফের অগ্নিকাণ্ড, হেয়ার স্ট্রিটে বহুতলে আগুন ; কী অবস্থা আবাসিকদের ?

Fire Update : আগুন কীভাবে লাগল তা আবাসিকরা জানাতে পারেননি

কলকাতা : কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire in Kolkata) । হেয়ার স্ট্রিট থানা এলাকার ম্যাঙ্গো লেনে বহুতলে আগুন। ৩ নম্বর ম্যাঙ্গো লেনে বহুতলে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকল কর্মীরা একে একে বিল্ডিংয়ে বসবাসকারীদের নামিয়ে আনেন। হতাহতের কোনও খবর নেই। আগুন কীভাবে লাগল তা আবাসিকরা জানাতে পারেননি।

রাত সাড়ে ৮টা নাগাদ পাঁচ তলার ওই বহুতলে আগুন লাগে। গ্রাউন্ড ও ফার্স্ট ফ্লোরে অফিস রয়েছে। বাকি ফ্লোরগুলিতে বাসিন্দা রয়েছেন। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রথমে আগুন লাগে। এর জেরে বিকট শব্দ হয়। স্থানীয় বাসিন্দারা থানা এবং দমকলে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা যখন আসেন, তত ক্ষণে আগুন প্রায় প্রতিটি ফ্লোরেই ছড়িয়ে পড়েছে। আগুন নেভানোর কাজে হাইড্রোলিক ল্যাডার নিয়ে এসেছেন দমকল কর্মীরা। তবে, এখনও পর্যন্ত তা ব্যবহারের প্রয়োজন পড়েনি।  

গত বছরের শেষ লগ্নে নিউটাউন থানার অন্তর্গত মৃধা মার্কেটে ভয়াবহ আগুন লাগে। এর জেরে খালপাড় সংলগ্ন বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । দোকানে থাকা বেশ কয়েকটা সিলিন্ডার ফেটে আগুন লাগে বলে দাবি করে স্থানীয়রা। 

বড়দিনের আগে কলকাতার একটি বেকারিতেও আগুন (Fire) লাগে। যা নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়। গভীর রাতে চারু মার্কেট (Charu Market) এলাকায় বন্ধ বেকারিতে আগুন লেগে ভস্মীভূত হয় বেকারি।

স্থানীয়রা জানান, রাত ৩টে নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকা, আশেপাশে আরও গুদাম ও বেকারি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের ৫টি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বন্ধ বেকারিতে কীভাবে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন ওঠে।             

এদিকে সম্প্রতি কলকাতা পুলিশ ও দমকল বিভাগের ফায়ার সেফটি অডিট রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে বলা ছিল, অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত নয়, শহরে এমন কারখানা রয়েছে সাড়ে ছশোর বেশি। কলকাতা পুলিশ ও দমকল বিভাগের ফায়ার সেফটি অডিট রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ প্রশাসনের। চলতি বছর ১২মার্চ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ট্যাংরার মেহের আলি লেনের বিশাল গুদাম।

আরও পড়ুন ; বড়দিনের আগে বেকারিতে আগুন, পুড়ে ছারখার দোকান

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget