এক্সপ্লোর

Murshidabad: মুর্শিদাবাদে তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

Child Death: বহরমপুর আসার সময় শিশুকে সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কা। গুরুতর আহত শিশুকে মেডিক্যালে কলেজে আনার পরে মৃত্যু।

রাজীব চৌধুরী, নওদা: মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় তৃণমূল সাংসদের (TMC MP) গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু। বহরমপুর আসার সময় শিশুকে সাংসদ আবু তাহেরের (Abu Taher Khan) গাড়ির ধাক্কা। গুরুতর আহত শিশুকে মেডিক্যালে কলেজে (Medical College) আনা হয়। পরে মৃত্যু হয় ওই শিশুর। মায়ের সঙ্গে ব্যাঙ্কে এসেছিল শিশু, রাস্তায় সাংসদের গাড়ির ধাক্কা হয়।

গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু: বুধবার দুপুরে মায়ের সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিল বছর ছয়েকের ছোট্ট ছেলেটা। কাজের জন্য মা ব্যাঙ্কের ভিতরে যাওয়ায়, বাইরেই অপেক্ষা করছিল, খেলছিল। তারপর রাস্তা পেরোনোর সময়, দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কা। আর এরপরই সব শেষ। মুর্শিদাবাদের নওদায় তৃণমূল সাংসদ (TMC MP) আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৬ বছরের খুদের। আর এমন মর্মান্তিক ঘটনার পর, সন্তানহারা মা’কেই কার্যত কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ।

কী বললেন তৃণমূল সাংসদ? সন্তান হারানোর যন্ত্রণার শোকে পাথর বাবা-মা। একরত্তি নেই, এখনও মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। দফায় দফায় কান্নার রোল। পুলিশ সূত্রে খবর, নওদার বাড়ি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। পিঁপড়েখালির কাছে ৬ বছরের হাসিমকে ধাক্কা মারে তাঁর গাড়ি। গুরুতর আহত অবস্থায় শিশুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College) নিয়ে আসেন সাংসদ। কিন্তু, ৩ ঘণ্টা ধরে চিকিৎসকদের চেষ্টার পরও, বাঁচানো যায়নি। কিন্তু, সাংসদের গাড়ি বলে কি এভাবে দ্রুত গতিতে চালানো যায়? প্রশ্ন তুলেছে, মৃত শিশুর পরিবার। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, “হঠাৎ গাড়ির সামনে চলে এসেছিল, কিছু করার ছিল না চালকের, হাসপাতালে নিয়ে এসেছিলাম, কিন্তু বাঁচানো গেল না। মা ছেড়ে চলে গেছে। ৫০ জন লোক জড়ো হয়ে গেছিল, তার মধ্যে শিশুর বাড়ির কেউ ছিল না। দুর্ভাগ্যজনক ঘটনা।’’

গাড়ির ধাক্কায় মৃত্যু: যদিও এই ধরনের ঘটনা এই প্রথম নয়। চলতি মাসের ৬ তারিখ মালদার ইংরেজবাজারে, SDO-র গাড়ির ধাক্কায় মৃত্যু হয় যুবকের। ২০১৭ সালে উত্তরপ্রদেশের গোন্ডায় মন্ত্রীর কনভয়ের গাড়ির ধাক্কায় ৮ বছরের বালকের মৃত্যু হয়। ২০১৬ সালে বিজন সেতুতে বেপরোয়া গাড়ির চাকায় নিরীহকে পিষে মারার অভিযোগ ওঠে তৃণমূলের ছাত্রনেতার বিরুদ্ধে। 

আরও পড়ুন: South 24 Parganas: গ্রাহক হয়ে সোনার দোকানে প্রবেশ, লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি দুই যুবকের

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget