এক্সপ্লোর

South 24 Parganas: গ্রাহক হয়ে সোনার দোকানে প্রবেশ, লক্ষাধিক টাকার গয়না চুরি দুই যুবকের

Narendrapur News Update: পুলিশ সূত্রে খবর, কামালগাজির মোড়ে ওই সোনার দোকানে মাদুলি কিনতে গতকাল দুপুরে দুই যুবক আসে। রুপোর মাদুলি কিনে তারা টাকাও দেয়।

রঞ্জিত হালদার, নরেন্দ্রপুর: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুরে (Narendrapur) সোনার দোকানে অভিনব উপায়ে চুরি করে পালাল দুই যুবক। পুলিশ সূত্রে খবর, কামালগাজির মোড়ে ওই সোনার দোকানে মাদুলি কিনতে গতকাল দুপুরে দুই যুবক আসে। রুপোর মাদুলি কিনে তারা টাকাও দেয়। তারপর কথায় কথায় দোকান মালিককে ব্যস্ত রেখে লক্ষাধিক টাকার সোনার গয়না হাতসাফাই করে। দুই যুবক চলে যাওয়ার পর বিষয়টি নজরে পড়ে মালিকের। গোটা ঘটনা ধরা পড়েছে দোকানের সিসি ক্যামেরায় (CCTV)। নরেন্দ্রপুর থানায় (Narendrapur Police Station) দায়ের হয়েছে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দু’জনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।  

সোনার দোকানে অভিনব উপায়ে চুরি: পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্ত প্রায় প্রায় ১৫০ গ্রাম সোনার গয়না চুরি করে চম্পট দেয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাদের দুজনের মাথায় টুপি ছিল। মূলত হিন্দিতেই কথা বলতে থাকে। মাদুলি কেনার পর তার টাকাও মিটিয়ে দেয়। কিন্তু এরপর সোনার গয়না কেনার জন্য দোকান মালিককে গয়না দেখাতে বলে। সেই ফাঁকে  থাকা ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের সোনার গয়না নিয়ে নেয়। অভিযোগ জানানোর পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। 

অভিনব চুরির ঘটনায় চাঞ্চল্য: দিনকয়েক আগে জলপাইগুড়ি শহরে অভিনব চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। চুরি করে গৃহস্থের বাড়িতে চিঠি পাঠায় চোর। নথি ফেরতের শর্ত দিয়ে দাবি করা হয় লক্ষাধিক টাকা। জলপাইগুড়ির ওয়াকারগঞ্জে চুরির পর ব্ল্যাকমেলের এই নজিরবিহীন ঘটনাই সবাইকে চমকে দিয়েছে। পুলিশ সূত্রে খবর, দিনকয়েক আগে ওই এলাকার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক কৃষ্ণকান্ত বর্মনের বাড়িতে তালা ভেঙে চুরি হয়। অভিযোগকারীর দাবি, চুরির দু’দিন পরেই বাড়িতে চিঠি পাঠায় দুষ্কৃতীরা। চিঠিতে উল্লেখ করা হয়, গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী ফেরত পেতে হলে, লক্ষাধিক টাকা দিতে হবে।

 চিঠি পেয়েই জলপাইগুড়ির কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহকর্তা। অভিযোগকারী কৃষ্ণকান্ত বর্মন বলেন, “আমার বাড়ি থেকে সর্বস্ব চুরি করে নিয়ে যায়। নথিপত্রও চুরি করে। তারপর টাকা চেয়ে চিঠি পাঠাতে শুরু করে।’’ চিঠি দিতে আসা এক টোটোচালককে হাতেনাতে পাকড়াও করে স্থানীয়রা।পুলিশ সূত্রে খবর, ওই টোটো চালককে জিজ্ঞাসাবাদ করতেই হদিশ মেলে মূল অভিযুক্তর। এরপরেই ওয়াকারগঞ্জ এলাকা থেকে মূল অভিযুক্ত সুদীপ রায়কে গ্রেফতার করে জলপাইগুড়ির কোতোয়ালি থানা। নেপথ্যে বড় কোনও চক্র কাজ করছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Murshidabad: মুর্শিদাবাদে তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget