এক্সপ্লোর

Chinmay Krishna Arrested: সন্ন্যাসীর মুক্তির দাবিতে কলকাতায় প্রতিবাদ মিছিলে উত্তেজনা, ব্যারিকেডের নীচে চাপা পড়ে আহত একাধিক..

Protest Rally On Chinmay Krishna Das Arrested : সন্ন্যাসী চিন্মকৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব বঙ্গীয় হিন্দু জাগরণ, মিছিলের মাঝেই উত্তেজনা, ব্যারিকেড ভেঙে এগিয়ে গেল প্রতিবাদীর দল

কলকাতা: বাংলাদেশে গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস। সন্ন্যাসীর মুক্তির দাবিতে কলকাতায় সনাতনী সমাজের মিছিল। শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর পর্যন্ত মিছিল। সন্ন্যাসী চিন্মকৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব বঙ্গীয় হিন্দু জাগরণ। তবে মিছিলের মাঝেই উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ব্যারিকেডের নীচে চাপা পড়ে আহত বেশ কয়েকজন। প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেল বিক্ষোভকারীরা।  

বাংলাদেশে ধৃত চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে, কলকাতায় গর্জে উঠল সনাতনী সমাজ। এদিকে কলকাতায় সনাতনী সমাজের মিছিল ঘিরেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। বেকবাগানে ভাঙল ব্যারিকেড, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সংঘর্ষে আহত ২ সদস্য, দাবি বঙ্গীয় হিন্দু জাগরণের। সংঘর্ষে মাথা ফেটেছে ১ পুলিশকর্মীর। বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিল ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব সনাতনী সমাজ। সনাতনী সমাজের মিছিলেও ওঠে 'বিচার চাই' স্লোগান।

তিন মাস আগে দেশের সরকার বদলালেও, অচলাবস্থা কাটেনি। এরই মধ্যে, ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে উত্তাল হল বাংলাদেশ। প্রতিবাদ চলছে দেশের নানা প্রান্তে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ আসছিল। এরই মধ্যেই সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস। চট্টগ্রাম যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার দায়ের করা হয়েছে।

আরও পড়ুন, বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, কলকাতায় প্রতিবাদ

ইসকনের সন্ন্যাসীর মুক্তির দাবিতে দলে দলে রাস্তায় নেমেছে সংখ্যালঘুরা। প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম থেকে ঢাকা,মিছিলের পাশাপাশি, রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান তাঁরা। এক্স হ্যান্ডলে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি তুলে ইসকনের তরফে বলা হয়েছে, বিশ্বের যে কোনও জায়গায় সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনও সম্পর্ক আছে, এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয়। ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ করতে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলার আর্জি জানানো হচ্ছে।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget