এক্সপ্লোর

Onion Price Hike: গলায় পেঁয়াজের মালা, মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে TMC

Chinsurah Onion Price Protest: গলায় পেঁয়াজের মালা পরে মিছিল করলেন চুঁচুঁড়ার বিধায়ক অসিত মজুমদার।

হুগলি: পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে (Onion Price Hike) পথে নামল তৃণমূল । গলায় পেঁয়াজের মালা পরে মিছিল। পেঁয়াজের মালা পরে মিছিল করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুঁড়ার ঘড়ির মোড় থেকে শুরু হয় মিছিল। বাজারের সামনে স্লোগানও দেন তৃণমূল কর্মীরা। ৮০ টাকা কেজি পেঁয়াজ। বেড়েছে বাণিজ্য়িক গ্য়াসের দামও। প্রতিবাদে পথে নামল তৃণমূল। গলায় পেঁয়াজের মালা পরে মিছিল করলেন চুঁচুঁড়ার বিধায়ক অসিত মজুমদার। চুঁচুঁড়ার ঘড়ির মোড় থেকে শুরু হয় মিছিল। বাজারের সামনে স্লোগানও দেন তৃণমূল কর্মীরা (TMC)। 

প্রসঙ্গত, উৎসবের মরশুমে চড়চড়িয়ে বাড়ছে পেঁয়াজের দাম। কোথাও ৮০, কোথাও ৯০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ। মূল্যবৃদ্ধি রুখতে এবার অভিযানে নামল টাস্ক ফোর্স। নাগেরবাজার ও বাগুইআটির বিভিন্ন বাজারে সবজি ও আনাজের দাম খতিয়ে দেখা হচ্ছে। কোথাও বেশি দাম নেওয়ার অভিযোগ উঠলে ব্যবসায়ীদের সতর্ক করছেন টাস্ক ফোর্সের সদস্যরা। কোথা থেকে, কত দামে পেঁয়াজ কেনা হচ্ছে, খোলা বাজারে তা কত দামে বিক্রি হচ্ছে, সবই নোটবন্দি করছে টাস্ক ফোর্স। সম্প্রতি ৪০ থেকে এক লাফে হাফ সেঞ্চুরি করেও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। আলুর সঙ্গে পাল্লা দিয়ে, প্রতিদিন দামে চার-ছক্কা হাকাচ্ছিল পেঁয়াজ। মূলত মহারাষ্ট্রের নাসিক থেকেই পেঁয়াজ আমদানি হয়। বাজারে যোগান কম থাকার কারণেই চড়চড় করে পেঁয়াজের দাম বাড়ছে বলে দাবি করেছেন বিক্রেতারা।

গত অগাস্টেও ৪০-৫০ টাকা দামে পেঁয়াজ বিক্রি হয়েছিল, এবার তা ৮০ তে পৌঁছেছে। দেশজুড়েই বাড়ছে পেঁয়াজের দাম। দিল্লির পর এবার কলকাতাতেও ঝাঁঝে চোখে জল ক্রেতার। ক্রমশ চড়ছে দাম। কলকাতার বাজারে ৮০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ। গত সপ্তাহেও পেঁয়াজের দাম ৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল।এক সপ্তাহের মধ্যে তা দ্বিগুণ হয়ে গেছে।  ব্যবসায়ীদের দাবি, এবার জোগান কম থাকায় বাজারে তার প্রভাব পড়েছে। লাগামছাড়া দামে নাজেহাল ক্রেতারা। 'এক সপ্তাহ আগে হাফ দামে কিনেছি, এখন জাস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে। তবু কিনতে হচ্ছে, উপায় তো নেই' বললেন এক ক্রেতা। লাগামছাড়া দামে নাভিশ্বাস হওবার জোগাড় সাধারণ মানুষের।  

আরও পড়ুন, পঞ্চায়েতের টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, মঞ্চ ছেড়ে মোবাইলে ক্রিকেট দেখলেন TMC বিধায়ক

পেঁয়াজের দাম ফের একবার বাড়তে থাকায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন ক্রেতারা। ২০১৯ সালে তো এক কেজি পেঁয়াজের দাম ১২০ টাকাও ছাড়িয়ে যায়। সেবার মিশর থেকে পেঁয়াজ এনে পরিস্থিতি সামাল দিতে হয়েছিল মোদি সরকারকে। চলতি বছরে সরকার কী স্ট্র্যাটেজি নেয় সেদিকেই তাকিয়ে সকলে।  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget