এক্সপ্লোর

Nadia News: পঞ্চায়েতের টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, মঞ্চ ছেড়ে মোবাইলে ক্রিকেট দেখলেন TMC বিধায়ক

TMC MLA Panchayat Tickets: নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে বিজয়া সম্মেলনীতে যোগ দেন তৃণমূল বিধায়ক। সেখানেই তুললেন বিস্ফোরক অভিযোগ।

নদিয়া: তাল কাটল বিজয়া সম্মিলনীতে। পঞ্চায়েতের টিকিট (Panchayat Tickets) বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। মঞ্চ ছেড়ে পিছনে গিয়ে অনুষ্ঠান চলাকালীন মোবাইল ফোনে দেখলেন ক্রিকেট খেলা।

পঞ্চায়েতের 'টিকিট বণ্টন' নিয়ে ক্ষোভ

গতকাল নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে বিজয়া সম্মেলনীতে যোগ দেন তৃণমূল বিধায়ক। সেখানে তিনি অভিযোগ করেন, টিকিট বণ্টনের ক্ষেত্রে বিধায়কদের কাছ থেকে যে তালিকা চাওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী টিকিট দেওয়া হয়নি। অভিযোগ করেন টিকিট বিক্রিরও। এই অভিযোগের প্রেক্ষিতে নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ স্বীকার করেছেন, টিকিট বণ্টনের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। তবে তাপস সাহার কথায় আমল দিতে রাজি নন কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদ।

 'টিকিট বিক্রি'

কিন্তু এতো গেল 'টিকিট বণ্টন' ইস্যু। পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েত ভোটে 'টিকিট বিক্রি' নিয়ে উঠেছিল বড়সড় অভিযোগ।তখন জুন মাসের মাঝামাঝি। পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন (Nomination) শেষ হতেই মালদার হরিশ্চন্দ্রপুরে শাসক দলে ভাঙন দেখা গিয়েছিল। পঞ্চায়েত ভোটে (Panchayat Poll) টিকিট বিক্রির অভিযোগ তুলে দল ছেড়েছিলেন একঝাঁক তৃণমূল নেতা (TMC Leader)। দল ছেড়েছিলেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী, ব্লক তৃণমূলের সম্পাদক সহ বেশ কয়েকজন নেতা। টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত। 

আরও পড়ুন, মমতার খোঁচায় আয়কর রিটার্নের নথি পোস্ট শুভেন্দুর, বললেন..

ধর্নায় বসেছিল তৃণমূল নেতৃত্বেরই একাংশ

সেসময় পঞ্চায়েতের টিকিট এক লক্ষ আর পঞ্চায়েত সমিতির টিকিট বিক্রি হচ্ছে দু'লক্ষ টাকায়,  দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে ধর্নায় বসেছিল তৃণমূল নেতৃত্বেরই একাংশ।পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনা হয়েছিল। বলা হয়েছিল,  দলের ব্লক সভাপতি টাকার বিনিময়ে দলীয় টিকিট বিক্রি করছেন। গ্রাম পঞ্চায়েতের টিকিটের জন্য দর উঠেছে এক লক্ষ টাকা। পঞ্চায়েত সমিতির টিকিটের জন্য এর দরই দ্বিগুণ। এমনই অভিযোগ তুলে স্থানীয় নেতৃত্বের একাংশকে সঙ্গে নিয়ে রীতিমত ধর্নায় বসেছিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা সহ সভাপতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়ার মেজিয়া এলাকায়। 

সেরা শিরোনাম

Swapan Dasgupta: তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর
তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Dilip Ghosh:
"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Cyclone Alert: ফের দুর্যোগ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', সতর্ক করে দিল আবহাওয়া দফতর
ফের দুর্যোগ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', সতর্ক করে দিল আবহাওয়া দফতর

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget