এক্সপ্লোর

Asit Majumder Comment Controversy: "দিদি টিকিট না দিলে গঙ্গা স্নান করে নেব,'' 'টিমের' বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক

TMC MLA Viral Video: ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, চুঁচুড়ায় কর্মীদের সামনে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার তিন তিনবারের তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

কলকাতা: শিয়রে বিধানসভা ভোট। তার আগে বিস্ফোরক চুঁচুড়ার তৃণমূল বিধায়ক (Asit Majumder Comment Controversy)। দিদি (Mamata Banerjee) টিকিট না দিলে গঙ্গায় গিয়ে স্নান করবেন বলে মন্তব্য অসিত মজুমদারের। নেপথ্যে দায়ী করলেন তাঁর টিমকেই। টিম নিয়ে কাজ করতে পারছেন না বলে মন্তব্য তিনবারের তৃণমূল বিধায়কের। পাল্টা এসেছে বিজেপির তরফ থেকেও। 

বিস্ফোরক চুঁচুড়ার তৃণমূল বিধায়ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। আর তার আগে, টিম নিয়ে নাকি হিমসিম খাচ্ছেন খোদ তৃণমূল বিধায়ক। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, চুঁচুড়ায় কর্মীদের সামনে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার তিন তিনবারের তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, "আমাকে দিদি যদি বলে তোকে আর টিকিট দেব না, আমি গঙ্গায় স্নান করে নেব। এই টিম নিয়ে আমি আর পারছি না। সব ফোর টোয়েন্টি মার্কা আমাকে উত্তর দেয়। আমাকে দল বললে আমি রিজাইন দিয়ে চলে যাব। আপনারা ভাল এমএলএ টেএমএলএ নিয়ে করুন। আমার আর ভাল লাগছে না।                                                 

তাঁর এই ভাইরাল বক্তব্য নিয়ে পরে নিজেই ব্যখ্যা দিয়েছেন অসিত মজুমদার। তৃণমূল বিধায়ক জানিয়েছেন, "এই কথাগুলো আমার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের সাথে আমি কথা বলছিলাম। ভোটার লিস্ট নিয়ে। এটা দলের কথা। এটা বাইরে যাওয়ার তো কথা নয়। এটা বাইরে যদি যায় এটা তো ঠিক নয়। আমি আমার দলের সৈনিকদের উদ্বুদ্ধ করতে কিছু বলতেই পারি। দলের মধ্যে।''

গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন অসিত মজুমদার। ভোটে জিতলেও, কমেছিল তৃণমূলের জয়ের মার্জিন। এই প্রেক্ষাপটে সামনের বছর যেখানে আরও একটা বিধানসভা নির্বাচন, সেখানেই অসিত মজুমদারের অসন্তোষ নতুন জল্পনার সৃষ্টি করল। তৃণমূল বিধায়ক যে ব্যখ্যাই দিন না কেন, এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "বিধায়ক কোনও কাজ দিলে নাকি দলের কর্মীরা তাঁকে কলা দেখিয়ে দিচ্ছে। এটা আমরা বলছি না। বিধায়ক নিজে প্রকাশ্য সভায় শিকার করে নিচ্ছে। আজকে তিনি বলছেন যে তাঁর দলের কর্মীরা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। আরে তৃণমূল দলটাই তো টাকার ওপর চলে।''

সেরা শিরোনাম

Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও

ভিডিও

Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget