এক্সপ্লোর

Chorbagan Sarbojanin : 'কোনও বড় দুর্ঘটনাই ঘটেনি' চোরবাগানে বিপর্যয়ের দাবি করেন এঁরা ! বলেন, 'বিরোধী দলের রাজনীতি'

চোরবাগানের পুজো মণ্ডপে হাহাকার করছেন মৃতের পরিজনরা, এই ভয়ঙ্করকাণ্ড ঘটে গেছে, তখন বাইরে উপস্থিত একাংশের মুখে শোনা যায় উল্টোকথা

সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, কলকাতা : চোরবাগানে মৃত্যু মিছিল। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে উনিশ জনের। শনিবার সন্ধেয় যখন চোরবাগানের পুজো মণ্ডপে হাহাকার করছেন মৃতের পরিজনরা, এই ভয়ঙ্করকাণ্ড ঘটে গেছে, তখন বাইরে উপস্থিত একাংশের মুখে শোনা যায় উল্টোকথা। তাঁরা দাবি করেন, কোনও বড় দুর্ঘটনাই ঘটেনি।

দুর্ঘটনার দিনই  স্থানীয় বাসিন্দা বিনয় ত্রিপাঠি বলেন , এরকম কোনও দুর্ঘটনা হয়নি, যাতে কারও জীবন-জীবিকার কোনও ক্ষতি হয়। এরকম কোনও বিষয় হয়নি। হ্যাঁ, কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা হচ্ছে। ঠিক এমন কথাই শোনা যায় মদন কুমার ঝাঁ এর মুখে। তিনি আবার বলেন, 'কারও মৃত্যু হয়নি, ১০ জন আহত হয়েছেন। ১০ জন আহত হয়েছেন। বিরোধী দলের লোকজন এখানে রাজনীতি করতে এসেছে। '  

তাঁদের মুখে এই কথা শুনে অনেকেই হাঁ হয়ে যান! এরা বলছেন কী! কিন্তু রবিবার কলকাতা পুলিশের মর্গের বাইরে তাঁদের সুরই বদলে যায়! সেই বিনয়ই বলেন, আমরা যখন বাইরে দাঁড়িয়ে ছিলাম, তখন আমাদের কাছে সত্যি কোনও খবর ছিল না। যখন ভিতরে গেছি, তখন খবরটা আপডেট হয়েছে। আর মদন বলেন, ৮টার পর যখন ভিতরে ঢুকলাম, তখন কিছু না কিছু খবর পেয়েছি। তখন অনেক লোক আহত হয়েছে। অনেক লোক মারাও গেছে।                

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এরা কারা? তাহলে কি একটা অংশ পরিকল্পিতভাবে গোটা বিষয়টাকে খাটো করে দেখানোর চেষ্টা করেছিল? কেন করেছিলেন?  কার নির্দেশে? এদিকে মৃত্য়ু মিছিল নিয়ে চারদিকে শোরগোল! দাবি পাল্টা দাবি! শাসক বিরোধী রাজনৈতিক লড়াইয়ের মধ্য়েই মুখ্য়মন্ত্রীর গলায় উঠে এসেছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর বারবার প্রশ্ন উঠছে, এই মৃত্যু মিছিলের দায় কার? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে ফেসবুকে দাবি করে বলা হয়েছে, অনুমান করুন তো কে চোরাবাগান পুজো প্যান্ডেলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত? মৃত্যু মিছিলের দায় ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সিপিএমের দাবি, পুলিশকে ক্রাউড ম্য়ানেজমেন্টের কাজে না লাগিয়ে বামপন্থীদের স্টল ভাঙার কাজে লাগানো হচ্ছে। রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে তীব্র নিশানা করেছে মমতা তৃণমূল কংগ্রেস। এদিকে, মুখ্যমন্ত্রী বলছেন, এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না।       

              

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget