এক্সপ্লোর

Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের

Chorbagan Stampede: চোরবাগানের পুজোয় মৃত্য়ু নিয়ে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। আগামী বছর থেকে তবে বন্ধ হয়ে যাবে থিম পুজো ?

কলকাতা: 'প্যান্ডেলের অবস্থা খুব খারাপ, আপনারা বেরিয়ে যান, এখানে দাঁড়াবেন না...প্যান্ডেল যখন তখন পড়ে যেতে পারে।' এই ঘোষণার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় চোরবাগানের পুজোয় , ভয়ে দর্শনার্থীরা হুড়োহুড়ি করে বেরনোর চেষ্টা করেন। আর এতেই ঘটে যায় ভয়ঙ্কর এই ঘটনা। যারা আনন্দ করতে গেছিলেন, শবদেহ হয়ে ফিরেছেন বাড়িতে। পদপৃষ্ঠের ঘটনায় মারা যান ১৯ জন মানুষ। আহত হন বহু। আর এই ঘটনার জেরে সামনে আসে বহু প্রশ্ন। যদিও বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী বলছেন অন্য কথা। 

ক্রাউড ম্যানেজমেন্টে বড়সড় গাফিলতি। মণ্ডপে ঢোকা ও বেরনোর ক্ষেত্রে অপরিসর জায়গা। পর্যাপ্ত পুলিশ কর্মী, ভলান্টিয়ার-এর অভাব। চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে এতগুলো প্রাণ হারানোর ঘটনায়, উঠে এসেছে এমনই সব অভিযোগ। কিন্তু চোরবাগানের পুজোয় মৃত্য়ু নিয়ে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন। ব্য়ারাকপুরের বিধায়ক বলেন, ''পুজোয় সাত্ত্বিকতা মেনে আমি বলব আগামী বছর থেকে পুজো হোক সম্পূর্ণ রূপে সনাতনীদের পুজো। এই থিমের চোখ রাঙানিতে বা এই থিমের দাপাদাপিতে এই ধরনের ঘটনা ঘটছে। মা দুর্গাকে নিয়ে, প্য়ান্ডেলকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে এত হইহুল্লোড়ের চক্করে এমন একটা পরিস্থিতি তৈরি হল যেখানে এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা গেল।''

আরও পড়ুন - চোরবাগানকাণ্ডের তদন্তে গঠিত হয়েছে SIT, কিন্তু রাখা হয়নি এই সব বিভাগকে, কেন এই সিদ্ধান্ত ?

কৌস্তভ বাগচীর এই মন্তব্যকে কটাক্ষ করে পাল্টা মন্তব্য করেন মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। বেলেঘটার বিধায়ক বলেন, কৌস্তভ বাগচী কে বারণ করেছিল? ওই পুজোটা তো উদ্বোধন করেছেন আপনাদের মুখ্য়মন্ত্রী। ওই পুজো ৯১ বছর ধরে হয়ে আসছে, দুর্ঘটনা ঘটেনি। এবার আপনারা তার দায়িত্ব নিয়েছেন। আপনাদের নেতারা, আপনাদের নেতার ঘনিষ্ঠরা, আপনাদের জেলা সভাপতি ওই পুজোর দায়িত্ব। ওই পুজোটা তো (চোরবাগান সর্বজনীন) ৯১ বছরের পুজো। এতদিন তো হয়নি।''

চোরবাগান সর্বজনীন-এর ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। এরমধ্যে, ঘটনার তদন্তের জন্য গঠিত হয়েছে SIT. তবে, এই বিশেষ তদন্তকারী দলে রাখা হয়নি, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, দমকল বিভাগ ও CESC-কে। রাজ্য় সরকারের বক্তব্য়, তদন্তের নিরপেক্ষতার স্বার্থেই এই সিদ্ধান্ত। তদন্তে, ঘটনার দিনের CCTV ফুটেজ, মোবাইল ফোনের ভিডিও, নিহত ও আহতদের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখবে SIT.

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget