এক্সপ্লোর

Christmas 2021: এবার 'দুয়ারে কেক'? বাড়ি বাড়ি গিয়ে অভিনব কায়দায় প্রচার তৃণমূলের

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ভোটের প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস।

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: উপলক্ষ কি? বড়দিন না ভোট? ক্রিসমাসের দিনে বাড়ি বাড়ি গিয়ে কেক দিয়ে অভিনব কায়দায় ভোটপ্রচার সাড়লেন তৃণমূলে নেতা। লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বড়দিনের কেক দিয়ে ভোটের প্রচার করল তৃণমূল কংগ্রেস। 


পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ভোটের প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে গতকাল রাতে খড়গপুর শহরের ২৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিএমএস কলেজ এলাকায় লোকের বাড়িতে বাড়িতে গিয়ে হাতে বড়দিনের কেক তুলে দিয়ে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন করল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল নেতা নির্মল ঘোষ  বলেন, "আপনাদের বাড়িতে কেক দিয়ে আবেদন করে যাচ্ছি, এবারের ভোট ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে। আগামীকাল বড়দিন। আপনাদের কাছে ছোট্ট উপহার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের আবেদন। দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার থেকে, স্বাস্থ্যসাথী থেকে যে নেত্রী করে দিয়েছেন আমাদের, তাদের ভোটটা দিতে হবে পৌরসভা নির্বাচনে।" 

খড়গপুরের বাসিন্দা মঞ্জু মাইতি বলেন, "আমাদের বাড়িতে তৃণমূলের থেকে এসেছিল ভোটের জন্য। কেক দিয়ে গেছে এবং বললেন তৃণমূলে ভোট দেওয়ার জন্য। পুরসভা ভোটের প্রচার করছে।" রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে জানিয়েছে, কর্পোরেশনগুলিতে ২২ জানুয়ারি এবং বাকি পুরসভাগুলিতে ২৭ ফেব্রুয়ারি ভোটের দিন প্রস্তাব করেছে। তারপরই খড়গপুরে প্রচারে নেমে পড়েছে তৃণমূল। আর সেই প্রচারে বড়দিনের কেক এখন জনসংযোগের অন্যতম মাধ্যম।

অন্যদিকে, পুরভোটের আগে বড়দিনকে সামনে রেখে জনসংযোগে নামল তৃণমূল। বরানগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের গোপাললাল ঠাকুর রোড এলাকায় সান্তা সেজে পথচলতি মানুষের মধ্যে কেক বিলি করলেন তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটর সঞ্চিতা দে। পুরভোটের আগে ভোটারদের মন ভোলানোর চেষ্টা, কটাক্ষ বিজেপির। সারা বছরই মানুশের মধ্যে থাকি, উত্সবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এই উদ্যোগ, প্রতিক্রিয়া ওয়ার্ড কোঅর্ডিনেটরের। 

এদিকে, বাঙালির বড়দিনে ধুম লেগেছে কেক উৎসবে! পৌষের ঠান্ডা গায়ে মেখে শহরের দোকানে দোকানে পৌঁছে যাচ্ছেন কেক প্রেমীরা। কাচের দরজা সরিয়ে একবার ভিতরে ঢুকলে ধাঁধা লেগে যেতে বাধ্য! কোনটা ছেড়ে কোনটা নেবেন! কেক ছাড়া বড়দিন ভাবাই যায় না! আর সেই কথা মাথায় রেখে ক্রিসমাস স্পেশাল কেকের পসরা সাজিয়েছে একাধিক সংস্থা। মিক্সড ফ্রুট, বাটার ফ্রুট, ইংলিশ ফ্রুট, রিচ ফ্রুট, রয়্যাল ফ্রুট -- ফ্রুট কেকেরই কত ভ্যারাইটি। তার সঙ্গে জুড়েছে চকোচেরি, চকোডান্ডি, ওয়ালনাট কেক। 

 

 

সেরা শিরোনাম

CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget