এক্সপ্লোর

Howrah News: পার্ক স্ট্রিটের ধাঁচে এবার হাওড়াতে শুরু ক্রিসমাস কার্নিভাল

Howrah Christmas Carnival: ক্রিসমাস কার্নিভাল শুরু হাওড়ার এই এলাকায়...

হাওড়া: কলকাতার পার্ক স্ট্রিটের ধাঁচে এবার হাওড়াতে শুরু হয়েছে ক্রিসমাস কার্নিভাল (Christmas Carnival)। ১২ দিনব্যাপী এই কার্নিভাল বা উৎসব হবে ইছাপুরে ড্রেনেজ ক্যানেল রোডে ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে। আগামী ২২ ডিসেম্বর এই কার্নিভালের উদ্বোধন করবেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ফি বছর বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজে ওঠে ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট। আলোর মালা দিয়ে সাজানো হয় অ্যালেন পার্ককে। এছাড়াও গোটা পার্ক স্ট্রিট ভাসে আলোর বন্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন সেখানে। ঠিক একইভাবে প্রথমবার হাওড়া শহরেও ক্রিসমাস কার্নিভাল পালন করা হবে। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, আগামী ২২শে ডিসেম্বর এই উৎসবের সূচনা করবেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই উপলক্ষে একটি থিম সং তৈরি করা হয়েছে। এটা গেয়েছেন বিখ্যাত শিল্পী অরিজিত সিং। ওইদিনই এই গানটি রিলিজ করা হবে। 

এদিন তিনি আরও বলেন, এই পার্কটিকে নানা ধরনের আলো, ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ এবং অন্যান্য জিনিস দিয়ে সাজানো হবে। এছাড়াও থাকবে মিষ্টি, বিভিন্ন ধরনের খাবার এবং কেনাকাটা নিয়ে ৫০ টি স্টল। বেলেপোল মোড় থেকে শানপুর মোড় পর্যন্ত ড্রেনেজ ক্যানেল রোড আলো দিয়ে সাজানো হবে। দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত পার্ক খোলা থাকবে। পার্কের মধ্যে হাওড়া পুরসভার ২৫ জন নিরাপত্তা কর্মী ছাড়াও হাওড়া সিটি পুলিশের পুলিশ কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পার্কের মাঝে বিশাল জলাশয় থাকায় সেখানেও নৌকো দিয়ে নজরদারি করা হবে।এদিন তিনি দাবি করেন, হাওড়ার শিল্পপতিরা এই কার্নিভালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই কার্নিভাল হাওড়াবাসীকে নতুন আনন্দ দেবে।

আরও পড়ুন, আচমকা ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ শুভেন্দুর, নবান্নে বাড়ল নিরাপত্তা

প্রসঙ্গত, সম্প্রতি বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে হাওড়া পুরসভার উদ্যোগে চালু হয়েছে 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক' ( Shasthi Narayan Eco Park)। সোমবার এই পার্কের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য  প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। এই শীতে শহরের বুকে ঘুরে দেখার অন্যতম আকর্ষণীয় স্থান এই পার্ক। শীত পড়তেই বাঙালির মন এদিক ওদিক বেড়াতে যেতে চায়। আবার কেউ কেউ দলবেঁধে চড়ুইভাতি করতে বেরিয়ে পড়েন নানা চেনা অচেনা জায়গায়। শহরের মধ্যে কেউ যদি গোটা দিন একটু অন্যভাবে পরিবারের শিশুদের সঙ্গে কাটাতে চান। তবে এই পার্ক হতে পারে অত্যন্ত আকর্ষণীয় জায়গা। এমনটাই মনে করছে হাওড়া পুরসভা।  যেখানে শীতের মিঠে রোদ গায়ে মেখে একদিনের ছুটিতে অনায়াসেই পরিবারের শিশুদের সঙ্গে কাটিয়ে দেওয়া যেতে পারে। আগে এই জায়গাটি কেএমডিএর অধীনে থাকলেও বর্তমানে এই ইকো পার্কের নির্মাণ এবং দেখভালের দায়িত্ব হাওড়া পুরসভার।  

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget