এক্সপ্লোর

Suvendu Adhikari: আচমকা ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ শুভেন্দুর, নবান্নে বাড়ল নিরাপত্তা

Suvendu At Nabanna: কী করে পৌঁছলেন শুভেন্দু? কেন পুলিশের কাছে আগাম কোনও বার্তা ছিল না ? কেন পুলিশ আগে থেকে জানতে পারেনি ? নবান্ন ইস্যুতে উঠছে একের পর এক প্রশ্ন ..

কলকাতা: সংসদকাণ্ডের (Smoke Cannister Incident)  পর এবার সতর্ক কেন্দ্রের পাশাপাশি রাজ্যও। এদিকে আজই ছিল দিল্লিতে মোদি-মমতার বৈঠক। এমনই এক গুরুত্বপূর্ণ দিনে সামনে এসেছে আরও একটি ঘটনা। এদিন আচমকা ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari), নবান্নে বাড়ল নিরাপত্তা। ভিভিআইপি গেটে কর্তব্যরত পুলিশকর্মীরা আটকানোর চেষ্টা করলেও শোনেননি, দাবি পুলিশের।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন ঠিক ১১ টার সময় বিধানসভায় আসেন। সঙ্গে ছিলেন দু তিনজন বিধায়ক। তারপর দরজা বন্ধ করে কিছুক্ষণ কথা বলেন তাঁদের সঙ্গে।  এখান থেকেই ফোন যায় নবান্নে। তিনি মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চান, এই বার্তা পাঠানো হয়, মুখ্যসচিবের ঘরে। কিন্তু তাঁর উত্তরের অপেক্ষা না করে, বিধানসভার গেট থেকে পৌঁছে যান একেবারে নবান্নে। তারপর প্রায় ১৫ মিনিট ধরে মুখ্যসচিবের সঙ্গে কথা বলেন।

এরপরেই উঠে আসে প্রশ্নের সমুদ্র। শুভেন্দু অধিকারী কী করে পৌঁছলেন ? কেন পুলিশের কাছে আগাম কোনও বার্তা ছিল না ? কেন পুলিশ আগে থেকে জানতে পারেনি ? প্রশাসনিক মহলে কিন্তু এই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। দেখা যাচ্ছে বিধানসভার গেটের সামনে নজির বিহীন তৎপরতা। আইপিএস অফিসার নিজে পৌঁছে গেছেন। এবং কীভাবে রেলিং দিয়ে গোটা বিষয়টিকে আটকানো যায় , এনিয়ে রীতিমত তৎপরতা পুলিশ আধিকারিকদের মধ্য়ে।

নবান্নের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার। সিনিয়র কনস্টেবলদের পরিবর্তে এবার নবান্নে ভিভিআইপি গেটে মোতায়েন সাব ইন্সপেক্টর পদাধিকারী। নবান্নে ঢোকার অন্যান্য গেটেও বাড়ল নিরাপত্তা। বিধানসভার ভিতর-বাইরেও বাড়ল পুলিশি নিরাপত্তা। বিধানসভার গেটে মোতায়েন করা হল প্রচুর পুলিশ। 

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকের দিনই বিজেপি-র তিন বিধায়ক চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষ এবং বিশাল লামাকে নিয়ে নবান্নে ঢুকে পড়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, সেই আবহেই নবান্ন থেকে বেরিয়ে মমতাকে বার্তা দিলেন শুভেন্দু।  বলেন, 'এক ইঞ্চিও জায়গা ছাড়ব না, তাড়া করে বেড়াব আপনাকে।'

বুধবার সকালে প্রথমে বিধানসভায় যান শুভেন্দু। সেখানে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। এর পর কাউকে কিছু জানতে না দিয়েই নবান্নের উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছে সটান নবান্নের ভিতরকে ঢুকে যান। সেই নিয়ে চরম উত্তেজনা দেখা দেয় প্রশাসনিক স্তরে। নবান্নের বাইরে পুলিশ মোতায়েন বাড়ানো হয়। 

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় ইস্যু নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

প্রায় আধ ঘণ্টার মাথায় নবান্ন থেকে বেরিয়ে আসেন শুভেন্দু এবং বিজেপি-র তিন বিধায়ক। সেখানে শুভেন্দু জানান, রাজ্যে বিরোধীদের কোনও বৈঠকে ডাকা হয় না। বঞ্চনার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছেন, কিন্তু আসলে বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছে এই সরকার। ইউপিএ আমলের থেকে নরেন্দ্র মোদির আমলে রাজ্যের জন্য বরাদ্দ বাড়লেও, সেই টাকা নয়ছয় হচ্ছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget