এক্সপ্লোর

Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির

Kalighat TMC Protest Rally On Mamata Car Attack: মমতাকে ঘিরে বিক্ষোভ ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা, তীব্র প্রতিবাদ জানিয়ে আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির, জানালেন কুণাল ঘোষ

অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায় ও সমীরণ পাল, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ এবং তাঁর গাড়িতে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির। কাল দুপুর তিনটে থেকে চারটে পর্যন্ত রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুণাল ঘোষ। এদিনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ও অখিলেশ যাদব। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।  

আরও পড়ুন, টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

মৃত দলীয় কর্মীর বাড়িতে যেতে গিয়ে রবিবার নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর গাড়িতে হামলা হয়েছে। মুহর্মুহ চোর স্লোগান উঠেছে। গাড়ি লক্ষ্য করে মারা হয়েছে জুতো, চটি, জলের বোতল। আর তারপরেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কালীঘাট-তৃণমূল শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সোমবার রাস্তায় নামছে কালীঘাট তৃণমূল। এক্স হ্যান্ডলে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ লিখেছেন সোমবার দুপুর দুটোয় রাজ্য বিধানসভা ভবনে তৃণমূল বিধায়করা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন। 
 
('কালীঘাট-তৃণমূল') বেলেঘাটা বিধায়ক  কুণাল ঘোষ বলেন, আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামীকাল তিনটে থেকে চারটে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছেন যে, প্রত্যেকটি জায়গায় যেখানে ৩ থেকে ৪টের মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হবে। মানুষকে আরও সচেতন করা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। যে গুন্ডারাজ বিজেপি শুরু করেছে তার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ আমরা বলছি কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। 
 
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ। উঠেছে হামলার অভিযোগও। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন আরও দুই বিজেপি বিরোধী প্রাক্তন মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টির প্রধান ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে লিখেছেন,অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। মমতাদি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর গাড়িতে হামলা চালানো দুষকৃতীদের ঔদ্ধত্য দেখুন। মমতাদি আমরা দৃঢ়ভাবে আপনার পাশে আছি।পাশাপাশি বিজেপিকে তাঁর আক্রমণ, পশ্চিমবঙ্গে বিরোধী নেতাদের ভয় দেখাতে ও তাঁদের ওপর হামলা চালাতে ক্ষমতাসীন বিজেপি ইচ্ছাকৃতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। মোদি সরকারের জনপ্রিয়তা কমে আসার সঙ্গে সঙ্গে বিজেপির মধ্যে মরিয়া ভাব ক্রমশ বাড়ছে।
 
সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, আবর্তনের ফলে একদিন হয়তো প্রত্যেককেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তাই সবার উচিত পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখা। ('কালীঘাট-তৃণমূল') বেলেঘাটা বিধায়ক কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আজকে আক্রমণ ও খুনের চেষ্টা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সারা ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে।  বাংলায় জঙ্গলরাজ চলছে। অখিলেশ যাদব এবং অরবিন্দ কেজরিওয়াল দুজনেই তীব্র নিন্দা করে পোস্ট করেছেন। সবমিলিয়ে রবিবারের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget