এক্সপ্লোর

Abhishek Banerjee : ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগ, অভিষেকের বাড়িতে CID

CID Investigation : এটা বাগুইআটি থানায় দায়ের হওয়া মামলা। যার তদন্ত করছে সিআইডি।

কলকাতা : ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল CID। কালীঘাটের পটুয়া পাড়ায় অভিষেকের বাড়িতে রাজ্যের গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। বিধায়কদের সই জালিয়াতির পরে এবার উস্কানিমূলক ভাষণের অভিযোগ। ৪টে ৪০ মিনিট নাগাদ সিআইডি আধিকারিকরা তৃণমূল নেতার পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছান। এটা বাগুইআটি থানায় দায়ের হওয়া মামলা। যার তদন্ত করছে সিআইডি। মাঝে এই তদন্তভার গিয়েছিল বিধাননগর সাইবার থানার কাছে।

অভিযোগকারী দাবি করেছিলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে ৪ তারিখ ভোটের ফল বেরনোর পর ডিজে বাজবে। এই ডিজে বাজানো কী অর্থে ব্যবহার করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ? এটাই অভিযোগকারীর দাবি। সেই তদন্ত বিধাননগর সাইবার থানা থেকে সিআইডি-র হাতে আসে। তাদের হাতে আসার পর সেই কেসে সিআইডি অভিষেককে নোটিস দিতে এসেছে।

সিআইডি আধিকারিকরা তৃণমূল নেতার হাতেই নোটিস তুলে দিতে চান। কিন্তু, ৩টে ৫৫ মিনিট নাগাদ অভিষেক তাঁর পটুয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে যান। অভিষেকের অফিস স্টাফরা জানান, তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন। এরপর সেখানে সিআইডিকে অপেক্ষা করতে দেখা যায়।

অভিযোগকারী রাজীব সরকার বলেছিলেন, "মূলত অভিযোগ, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে, তাঁরা যে ভাষাগুলো ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে, ২০২৬ সালে ভোটের পর, ৪ মে-র পরে উনি ডিজে বাজাবেন। উনি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবেন। ওঁর যে শরীরী ভাষা ছিল তাতে গান বাজানোর কথা উনি বলেননি এবং তারজন্য মানুষ যে হাততালি মেরেছিলেন সেটা কিন্তু গান বাজানোর জন্য বলা হয়নি। সেটা মানুষ মানুষের মধ্যে বিভেদ এবং রাহাজানি এবং হত্যা-এই তিনটের জন্যই উনি বলেছিলেন।" 

দল শেষ। সংগঠন শেষ। ক্ষমতা শেষ। দাপট শেষ। কর্তৃত্ব-নেতৃত্ব সবটাই অতীত। এই পরিস্থিতিতে সই জালিয়াতিকাণ্ডে অবশেষে হাইকোর্টের নির্দেশে CID দফতরে হাজিরা দিতে হয় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। গতকাল বিমানবন্দর থেকে, কালীঘাটে নিজের বাড়ি হয়ে পৌঁছান ভবানীভবনে। এর মাঝেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ঘিরে উঠল চোর স্লোগান।

এই মামলার তদন্তে, ১ জুন, ৮ জুন, ৯ জুন... তিনবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে হাজিরার নোটিস দিয়েছে CID। কিন্তু একবারও হাজিরা দেননি তিনি... বরং, রক্ষাকবচ চেয়ে দ্বারস্থ হন হাইকোর্টের। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা করলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেওয়া হবে। সন্ধে ৬টার মধ্য়ে তাঁকে ভবানীভবনে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। 

বৃহস্পতিবার বিকেল ৪.১৭। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এরপর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেখান থেকে রওনা হন ভবানীভবনের উদ্দেশে। ৫ টা ৪৯ মিনিটে ভবানীভবনে ঢোকেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। দীর্ঘক্ষণ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Advertisement

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget