এক্সপ্লোর

Amrita Sinha Husband Summoned:বিচারপতি অমৃতা সিন্হার স্বামীকে তৃতীয়বার তলব সিআইডি-র

CID Summon: বিচারপতি অমৃতা সিন্হার স্বামীকে তৃতীয়বার তলব করল সিআইডি। সূত্রের খবর, পেশায় আইনজীবী প্রতাপচন্দ্র দে-কে,আগামীকাল ভবানী ভবনে মোবাইল ফোন জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বিচারপতি অমৃতা সিন্হার স্বামীকে তৃতীয়বার তলব করল সিআইডি (CID Summons Justice Amrita Sinha Husband)। সূত্রের খবর, পেশায় আইনজীবী প্রতাপচন্দ্র দে-কে,আগামীকাল ভবানী ভবনে মোবাইল ফোন জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ২২ ডিসেম্বর ভবানী ভবনে সশরীরে হাজিরারও নির্দেশ রয়েছে। বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে সম্পত্তি নিয়ে বিবাদের একটি মামলায় প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত এলাকায় দায়ের ওই মামলায় শনিবার ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের তলব করা হল তাঁকে। 

বিশদ...
এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে আইনজীবী ও রাজনৈতিক মহলে। শিক্ষা দুর্নীতিকাণ্ডে একাধিক মামলার আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলছেন, 'বিচারপতি অমৃতা সিন্হার পরিবারের লোককে হেনস্থাকে করা হচ্ছে। অভিষেকের হয়ে মামলা লড়া আইনজীবীই এই মামলা লড়ছেন। সেই আইনজীবীই এবার এই মামলায় রাজ্য সরকারের হয়ে লড়ছেন। এটা কোনও ঘটনাই নয়।' সুর চড়িয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমানে সাংসদ দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস জানতে ইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। তারপর ৭২ ঘণ্টা কাটতে না কাটতে বিচারপতির স্বামীকে তলব করল সিআইডি। এভাবে বিচারপতিদের ভয় পাওয়াতে চাইছে তৃণমূল শাসিত সরকার।' সিপিএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বক্তব্য  'বিচারপতিকে বিরক্ত করার জন্য সিআইডি-কে চাপ দেওয়া হচ্ছে।' 

তৃণমূলের বক্তব্য...
জোড়াফুলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য জানাচ্ছেন, 'কে কার মক্কেল হবেন, তা দিয়ে আইনজীবীর কী লড়াই হবে, সে কথা পেশাদারিত্ব নিয়ে কেউই বলতে পারেন না। আর যদি মক্কেলের ইতিহাস নিয়ে টানাটানি করেন, তা হলে নিজেদের মক্কেলের ইতিহাসও তো দেখা দরকার।' প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে গত ১২ ডিসেম্বরের শুনানিতে অভিষেক-রুজিরার সম্পত্তির প্রসঙ্গ উঠেছিল। আয়ের উৎস খতিয়ে দেখা হয়েছে কি না, ইডির কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিন্হা। সঙ্গে মন্তব্য করেন, 'নথি থেকে দেখা যাচ্ছে, এই বিপুল সম্পত্তির বেশিরভাগই ২০১৪ সালের পরে। এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি! আর এই সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতি।' এরও আগে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়-সহ লিপস অ্যান্ড বাউন্ডসের বাকি ডিরেক্টরদের সম্পত্তির নথি জমা দিতে দিয়েছিলেন বিচারপতি সিন্হা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক। সিঙ্গল বেঞ্চের সিংহভাগ নির্দেশকেই বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপর, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার, এই আবেদনই খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। 

আরও পড়ুন:সেরা শান্তিপূর্ণ জেলার শিরোপা পেল ডায়মন্ড হারবার, তীব্র কটাক্ষ ছুড়ে দিলন শুভেন্দু

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Shut: তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget