এক্সপ্লোর

Diamond Harbour: সেরা শান্তিপূর্ণ জেলার শিরোপা পেল ডায়মন্ড হারবার, তীব্র কটাক্ষ ছুড়ে দিলন শুভেন্দু

Suvendu Adhikari: রাজ্য়ের সেরা 'শান্তিপূর্ণ পুলিশ জেলা'র স্বীকৃতি পেয়েছে ডায়মন্ড হারবার, তাতে সোশ্য়াল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অভিষেক।

কলকাতা: রাজ্যের সেরা শান্তিপূর্ণ পুলিশের পুরস্কার পেয়েছ ডায়মন্ড হারবার জেলা পুলিশ (Diamond Harbour)। সেই নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার। তাই ওই এলাকার 'রাজত্ব'কে সেরা করে দেখা হচ্ছে বলে দাবি করেছেন শুভেন্দু। (Suvendu Adhikari)

রাজ্যের সেরা 'শান্তিপূর্ণ পুলিশ জেলা'র স্বীকৃতি পেয়েছে ডায়মন্ড হারবার, তাতে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অভিষেক। পুরস্কারের সার্টিফিকেট প্রকাশ করে তিনি লেখেন, 'চমৎকার এই খবর শেয়ার করতে উৎফুল্ল বোধ করছি। ডায়মন্ড পুলিশ জেলা ২০২২ সালের 'সেরা জেলা'র শিরোপা পেয়েছে। সকলের পরিশ্রম, নিষ্ঠা এবং উদ্যমের পরিচায়ক এই পুরস্কার। যে বা যাঁদের জন্য এটা সম্ভব হয়েছে, তাঁদের প্রত্যেককে অভিনন্দন'।

ডায়মন্ড হারবারের এই পুরস্কার পাওয়া নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। সোশ্যাল মিডিয়ায় 'ডায়মন্ড হারবার মডেল' ক্যাপশন দিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যাতে কোথাও পুলিশের সামনে জখম ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ঘাড়ের নীচে ক্ষত চোখে পড়ছে, রক্তে ভেজা শরীরও বোঝা যাচ্ছে। তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: Nonapukur Fire:নোনাপুকুরে বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন

যেমন, কোনওটায় দেখা যাচ্ছে, পুলিশের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক মারাত্মক জখম ব্যক্তি। ঘাড়ের নীচে ভয়ানক ক্ষত। রক্তে ভিজে যাচ্ছে শরীর। অভিযোগ, তাঁকে বীভৎসভাবে মারা হয়েছে। এর পাশাপাশি খুন, সংঘর্ষের দৃশ্যও চোখে পড়ে ভিডিও-য়। ভিডিও-র পাশে ডায়মন্ড হারবারের শান্তিপূর্ণ পুলিশ জেলার স্বীকৃতির শংসাপত্রটিও রয়েছে।

ওই ভিডিও ছবি পোস্ট করে শুভেন্দু লেখেন, 'কারও রাজত্বকে বড় করে তুলে ধরতে পশ্চিমবঙ্গ প্রশাসন যা করছে, তাতে বিস্মিত আমি। ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে সেরার পুরস্কার দেওয়া হয়েছে। আসলে পুরস্কারের নামটা ছোট করে দেখানো হয়েছে। নাম হওয়া উচিত ছিল, 'অগণতান্ত্রিক ভাবে বিরোধীদের দমন করে রাখার নিরিখে সেরা জেলা' অথবা 'ভোট লুঠ মডেলের নিরিখে সেরা জেলা' বা 'বেআইনি কার্যকলাপের সেরা জেলা'।

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "রাজা-রানির রাজত্ব চলছে। তাদের সবথেকে প্রিয় রাজপুত্র তো! ফলে মুখ্যমন্ত্রী যদি পুলিশমন্ত্রী হন, তাই পুলিশের কাজ মুখ্যমন্ত্রীকে খুশি করা। মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য ভাইপোকে খুশি করা। ওখাবে এবার কেউ ভোট দিতে পারবে না। গণতন্ত্র থাকবে না। পিটিয়ে লাশ করে দেওয়া হবে।"

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget