এক্সপ্লোর

Malda News: চাঁচলের ডাকাতির ঘটনার তদন্তভার নিল CID

Malda Dacoity: পাঁচ মিনিটের অপারেশনে পাঁচ ডাকাত মিলে প্রায় সাড়ে চার কোটির গয়না লুঠ করে বলে অভিযোগ ওঠে। এখনও অধরা দুষ্কৃতীরা। 

মালদা: চাঁচলে ডাকাতির কিনারা এখনও হয়নি। ঘটনার তদন্তভার নিল CID। আজ সকালে চার সদস্যের CID টিম চাঁচলের নেতাজি মার্কেটে ঢাকা জুয়েলার্সে যায়। রাজ্য পুলিশের গোয়েন্দারা কথা বলেন চাঁচল থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে।

ঘটনার তদন্তভার নিল CID: বড়দিনের সন্ধেয়, জমজমাট বাজারে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। পাঁচ মিনিটের অপারেশনে পাঁচ ডাকাত মিলে প্রায় সাড়ে চার কোটির গয়না লুঠ করে বলে অভিযোগ ওঠে। এখনও অধরা দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এই ঘটনায় সামনে এসেছে বিহার যোগের বিষয়টিও। পাঁচ দুষ্কৃতীর মধ্যে ২ জন বিহারের বাসিন্দা বলে পুলিশের অনুমান। বাকি দুই দুষ্কৃতী উত্তর দিনাজপুরের বাসিন্দা। এলাকা ও আশেপাশের বিভিন্ন রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ডাকাতরা কোন পথে পালিয়েছে, তার রুট ম্যাপ তৈরির চেষ্টা করছে চাঁচল থানার পুলিশ। চাঁচলের একদিকে উত্তর দিনাজপুরের ইটাহার, রায়গঞ্জ। অন্যদিকে, বিহারের কাটিহার আর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ। চাঁচল থেকে বিহারে পৌঁছতে সড়কপথে সময় লাগে মাত্র একঘণ্টা। চাঁচল ও বিহারের বারসোইয়ের মধ্যে দূরত্ব ৩১ কিলোমিটার। ফলে ডাকাতদের বিহার বা ঝাড়খণ্ডে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছে পুলিশ। এবার এই ঘটনার তদন্তভার নিয়েছে CID। 

গত ২০ নভেম্বর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে জাতীয় সড়কের ওপর গুলি করে খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ীকে। এছাড়া, গত কয়েকমাসে বারবার দুষ্কৃতীদের টার্গেট হয়েছে রাজ্যের বিভিন্ন সোনার দোকান। ২১ অক্টোবর নদিয়ার কল্যাণীতে সোনার দোকানে গান পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটে। ১৭ অক্টোবর আমডাঙার দারিয়াপুরে সোনার দোকানে ডাকাতি হয়। ২৯ সেপ্টেম্বর খড়গপুরে সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা।৬ সেপ্টেম্বর আবার উলুবেড়িয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে গয়না-টাকা লুঠের ঘটনা ঘটে। ২৯ অগাস্ট পুরুলিয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ডাকাতির ঘটনা ঘটে। একই দিনে রানাঘাটে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসেও হানা দেয় ডাকাতদল।২৪ মে ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানের মালিকের ছেলেকে গুলি করে খুন করে ডাকাতরা। ওই মাসেরই ১৯ তারিখ, শক্তিগড়ের গাংপুরে সোনার দোকানের মালিককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WBJEE 2024 Registrations: আজ থেকে শুরু রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় যাচ্ছেন ফরেন্সিক আধিকারিকরা
প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় যাচ্ছেন ফরেন্সিক আধিকারিকরা
TMC Leader To Samik Bhattacharjee: শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
New Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
Accident News: নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর

ভিডিও

TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার
Baruipur Case: বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় ফরেন্সিক আধিকারিকরা | ABP Ananda
Abhishek Banerjee : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Monohora GI Tag: মন হরণ করা স্বাদ, GI ট্যাগ পেল জনাইয়ের বিখ্যাত মনোহরা মিষ্টি | ABP Ananda
Calcutta Highcourt : ২১ জুলাইয়ে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা 'কালীঘাট তৃণমূল'-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget