এক্সপ্লোর

Durga Puja 2022: 'ভাঁড়ার খালি', তাও পুজোর জন্য সরকারি অনুদান বাড়িয়ে ৬০ হাজার করার ঘোষণা মমতার

CM Increases Puja Grant: কেন্দ্র অর্থ দিচ্ছে না। বিভিন্ন প্রকল্প খাতে বরাদ্দও কমেছে বলে অনুযোগ মুখ্যমন্ত্রীর। কিন্তু এত টানাটানির মাঝেই পুজো কমিটিগুলির বরাদ্দ বাড়ালেন তিনি।

কলকাতা: কেন্দ্র (centre)অর্থ দিচ্ছে না। বিভিন্ন প্রকল্প (project) খাতে বরাদ্দও কমেছে বলে অনুযোগ মুখ্যমন্ত্রীর (CM)। কিন্তু এত টানাটানির মাঝেই পুজো কমিটিগুলির বরাদ্দ (Grant)বাড়ালেন তিনি। ৫০ হাজার টাকা থেকে পুজো বাবদ সরকারি অনুদানের পরিমাণ ৬০ হাজার টাকা করা হচ্ছে বলে সোমবারের বৈঠকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)।

কী বললেন?
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তৃণমূলনেত্রী বলেন, 'পুজো করতে গেলে খরচ তো আছেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। সব প্রকল্পের বরাদ্দ কমিয়ে দিয়েছে।' তা সত্ত্বেও বিশ্বের অন্যতম সেরা উৎসব যাতে কোনও ভাবে ধাক্কা না খায়, সে জন্য একাধিক ব্যবস্থার কথা বলেন তিনি। কী সেগুলি? মুখ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি যাতে ছাড়ের পরিমাণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করে সে ব্যাপারে কথা বলবেন। সঙ্গে মনে করান, বিজ্ঞাপন বাবদে কোনও কর দিতে হয় না। উদ্যোক্তাদের সুবিধার জন্যও অনলাইনে আবেদনেরও ব্যবস্থা করেছে প্রশাসন। এর পরই সরকারি অনুদানের প্রসঙ্গে বলেন, 'গত বার কত দিয়েছিলাম? আমার ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করবেন আশা করি। তাই আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাকে ৬০ হাজার টাকা করে দিলাম।' উদ্যোক্তাদের কাছে মমতার আর্জি, বিদেশি অতিথিদের যেন কোনও অসুবিধা না হয়, কেউ অসুস্থ হলে যাতে সহজে হাসপাতালে ভর্তি করা যেতে পারে, আগুন লাগলে বা কোথাও কোনও এলাকায় অসুবিধা হলে যাতে দ্রুত প্রশাসনের কাছে খবর যায় সেই দিকে খেয়াল রাখতে হবে।

মিছিলের খুঁটিনাটি...
এদিন ১ সেপ্টেম্বর একটি মিছিলের নীল নকশা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, বেলা ২টো থেকে মিছিল শুরু হবে। জোড়াসাঁকা ঠাকুরবাড়ি থেকে রানি রাসমণি অ্যাভিনিউ ধরে ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা সেটির। তাতে সামিল হতেই পুজো উদ্যোক্তাদের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আর্জি, একাদশ-দ্বাদশের পড়ুয়াদেরও যেন নিয়ে আসা হয় যাতে এই ঐতিহ্য তারাও পড়ে ধরে পারে। মোট ৪-৫ কিলোমিটার রাস্তা হাঁটবেন মিছিলে অংশগ্রহণকারীরা। যে যেমন চান, তেমন ভাবে আসতে পারেন। ‘রঙিন পোশাক-ছাতা নিয়ে মিছিল হতে পারে’, বলেন মুখ্যমন্ত্রী। তবে শর্ত একটাই, মিছিল যেন রঙিন হয়। জানিয়েছেন মমতা। তাঁর কথায়, 'কেমন ভাবে পুজো করেন, তা দেখতে বিদেশ থেকে প্রতিনিধিরা আসবেন। মিছিল দেখতে থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও।’ তাঁদের যেন কোনও অসুবিধা না হয়, সে দিকে নজর রাখার কথাও এদিন নেতাজি ইন্ডোরে হাজির পুজো কমিটির উদ্যোক্তাদের বলেন তৃণমূলনেত্রী। ১ সেপ্টেম্বরের মিছিলের জন্য দুপুর ১টার মধ্যে যাতে অফিস বন্ধ হয়ে যায়, সেটাও দেখার কথা বলেন তিনি।

আরও পড়ুন:আজ আবার অনুব্রতর মেডিক্যাল টেস্ট, নিজামে ফিরে জেরা

  

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget