এক্সপ্লোর

Anubrata Mondal: আজ আবার অনুব্রতর মেডিক্যাল টেস্ট, নিজামে ফিরে জেরা

মেডিক্যাল পরীক্ষার পর ফিরিয়ে এনে আজ ফের জেরা করা হবে অনুব্রতকে। খবর সিবিআই সূত্রে। উল্লেখ্য, এর আগেরবার বেশ কিছু মন্তব্য করলেও আজ কিছুই বলেননি তিনি।

কলকাতা: আজ ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেডিক্যাল টেস্ট করানো হবে। বেলা ১২টা নাগাদ নিয়ে যাওয়া হল আলিপুরের কমান্ড  হাসপাতালে (Alipur Command Hospital)। সেখানে মেডিক্যাল পরীক্ষার পর ফিরিয়ে এনে আজ ফের জেরা করা হবে অনুব্রতকে। খবর সিবিআই (CBI) সূত্রে। আদালতের নির্দেশেই ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল টেস্ট করানো হচ্ছে অনুব্রতর। উল্লেখ্য, এর আগেরবার বেশ কিছু মন্তব্য করলেও আজ কিছুই বলেননি তিনি। 

আরও একটি রাইস মিলের হদিশ: গরুপাচার মামলার (Cow Smuggling Case) তদন্তে এবার সিবিআইয়ের নজরে বোলপুরের (Bolpur) আরও একটি রাইস মিল। সোমবার বাঁধগোড়া এলাকায় শিবশম্ভু রাইস মিলে হানা দেন সিবিআই অফিসাররা।চালকলের গেটের ফলকে জে বি পাল ও ডি ডি পালের নাম। ফোন নম্বর দেওয়া থাকলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সিবিআই সূত্রে দাবি, ভোলে ব্যোম রাইস মিলে অভিযান চালিয়ে বীরভূমে ছোট-বড় আরও চালকল সংক্রান্ত নথি মেলে। সেই সূত্রেই এদিন শিবশম্ভু রাইস মিলে হানা দেয় সিবিআই। স্থানীয়দের দাবি, ভোলে ব্যোমের মতো শিবশম্ভু রাইস মিলেও দীর্ঘদিন উত্পাদন বন্ধ। কিন্তু লোকজনের যাতায়াত ছিল।

সিবিআই সূত্রের খবর, ২০১৪-’১৫, এই একবছরে রকেট-গতিতে বেড়েছে অনুব্রত মণ্ডলের পরিবারের আয়। ২০১৫-’১৮, এই ৩ বছরে অনুব্রতর নামে-বেনামে বীরভূম ও কলকাতায় কোটি কোটি টাকায় বিপুল সম্পত্তি কেনা হয়েছে। গরুপাচার মামলায় আদালতে জমা দেওয়া সিবিআই রিপোর্টে দাবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জমা দেওয়া রিপোর্টে দাবি করেছে, চালকল, স্টোন ক্রাশার, জমি, বাড়ি, হোটেল-সহ প্রচুর সম্পত্তি রয়েছে অনুব্রতর পরিবার ও তাঁর ঘনিষ্ঠদের নামে। যা গরুপাচারের কমিশনের টাকায় কেনা হয়েছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান। 

নামে-বেনামে বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট: গরুপাচারের টাকা নামে-বেনামে বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে রাখা হয়েছে বলে অনুমান সিবিআইয়ের। এবার তাদের স্ক্যানারে সরকারি-বেসরকারি মিলিয়ে ৭টি ব্যাঙ্কের ১৮টি অ্যাকাউন্ট। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত, তাঁর মেয়ে সুকন্যা ছাড়াও আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে-বেনামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সেই সমস্ত অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা।

ইতিমধ্য়েই বীরভূমের বিভিন্ন জায়গায় নামে-বেনামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। সিবিআই সূত্রে দাবি, এই সমস্ত সম্পত্তির মূলে গরুপাচারের টাকার লেনদেন। সেই সূত্রেই উঠে এসেছে অনুব্রত মণ্ডলের নাম। সিবিআইয়ের দাবি, অনুব্রতর একার নামে, তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের নামেও রয়েছে একাধিক সম্পত্তি। বোলপুরের নীচুপট্টি এলাকায় নিজের বাড়ি ছাড়াও একাধিক চাল কল, রিয়েল এস্টেট সংস্থা ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ সংস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে অনুব্রতর স্ত্রী, কন্যা, এমনকি ঘনিষ্ঠদের নাম।

বোলপুরে রয়েছে ফার্ম হাউস। শুধু তাই নয়, হাটসেরান্দি গ্রামে অনুব্রতর নিজের প্রাসাদোপম পৈতৃক বাড়ি ছাড়াও বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ঠ, বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের তিন-তিনটি বাড়ি ও একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। অনুব্রত ও তাঁর পরিবারের নামে মিলেছে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, দাবি সিবিআইয়ের। এই সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির আয়ের উত্স কী, আপাতত সেদিকেই নজর সিবিআইয়ের। 

আরও পড়ুন: Kolkata News: প্রোমোটিং সংক্রান্ত ঝামেলায় অন্তঃসত্ত্বাকে লাথি, নারকেলডাঙার ঘটনায় আঙুল পরেশ পালের দিকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget