এক্সপ্লোর

CM Mamata Banerjee: 'এই যে আপনি বারবার আসছেন ভোটের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো..' ! নাম না করে নিশানা মুখ্যমন্ত্রীর

Mamata On PM Modi: দমদমে নরেন্দ্র মোদির সভার চারদিন পর, বর্ধমানের সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, নাম না করেই কী বললেন মুখ্যমন্ত্রী ?

আশাবুল হোসেন, কমলকৃষ্ণ দে, কলকাতা: কারও নাম করলেন না, কিন্তু, বর্ধমানের সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দু'কান কাটা, ভোটপাখি থেকে পরিযায়ী পাখি বলে শানালেন আক্রমণ। প্রধানমন্ত্রীর ঘনঘন রাজ্যে আসা নিয়েও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা, বিজেপির বক্তব্য, বিদায়বেলায় কে কি বলছে, কিছু যায় আসে না!

আরও পড়ুন, তরুণীকে ইভটিজিংয়ের অভিযোগে সালিশিতে মারধর, যুবককে উদ্ধারে গিয়ে 'আক্রান্ত' পুলিশ

 দু'কান কাটা। ভোটপাখি, পরিযায়ী পাখি! নাম করলেন না! তবে বিদ্ধ করলেন একের পর এক বিশেষণে! দমদমে নরেন্দ্র মোদির সভার চারদিন পর, বর্ধমানের সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। একটা সময়ে, বিজেপির সভা মানেই ছিল মুহুর্মুহু 'জয় শ্রীরাম' ধ্বনি! কিন্তু, সম্প্রতি এরাজ্য়ে সেই ধারায় একটা বদল এসেছে। দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদির মুখে 'জয় শ্রীরামের' বদলে শোনা গেছিল - 'জয় মা কালী' ও 'জয় মা দুর্গা'।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। বিজেপি পশ্চিমবঙ্গের জন্য বড় স্বপ্ন দেখেছে। বিজেপি এক সমৃদ্ধ পশ্চিমবঙ্গ বানাতে চায়। বিজেপি বিকশিত পশ্চিমবঙ্গের নির্মাণ করতে চায়।'এনিয়েও মঙ্গলবার আক্রমণ শানিয়েছেন মুখ্য়মন্ত্রী। 

মুখ্যমন্ত্রী  বলেন, আগে বলত, মমতাজি তো দুর্গাপুজো করতে দেন না। এখন দেখছে কোনও লাভ নেই। এখন আবার বলছে, জয় মা দুর্গা। বাপরে! কী জোরে বলছে, আমাদের থেকেও জোরে বলছে! কারণ, ভোট আসছে, ভোটপাখি। সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট।তার আগে গত চার মাসেই তিনবার রাজ্য়ে এসেছেন নরেন্দ্র মোদি। যা নিয়ে এদিন কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'এই যে আপনি বারবার আসছেন ভোটের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো। ভোট আসলেই আপনারা রোজ আসেন, আমি চাই ৩৬৫ দিনই আসুন। বাংলা মায়ের সম্মানে আঘাত করলে, আমার গায়ে আঘাত লাগে। আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন, আমার বিরুদ্ধে অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমি লড়ে নেব, আমার বুকের পাটা আছে, জেনে রাখুন। এটা আমার মাটির শক্তি, এটা আমার মায়ের শক্তি। কিন্তু মনে রাখবেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না।'
 
বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, বাংলার মানুষ প্রধানমন্ত্রী কে চেনে, মুখ্যমন্ত্রী কে চেনে। বিদায়বেলায় কে কি বলছে। কিছু এসে যায় না! বিধানসভা ভোটের একবছর বাকি থাকতেই বাগযুদ্ধের আঁচে ফুটছে পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনা।

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget