এক্সপ্লোর

Mamata on Durga Puja 2024: ধর্ম-কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে: মুখ্যমন্ত্রী

Mamata On Mahalaya 2024: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা পুজোর সূচনায় এসে বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

কলকাতা: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা পুজোর সূচনায় এসে বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে।  আমি সেই জন্য নামটা দিয়েছিলাম, উৎসব উৎসারিত। কারণ অনেকে বলবে, এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে, পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিয়ে এলেন।  অতো বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নন। ধর্ম-কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছেই। কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন। এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আমি অভ্যস্ত।' 

পাশাপাশি তিনি এদিন আরও বলেন, গানের প্রতি আমার নেশা আছে, তার কারণ আমাদের বাড়িতে একটা বড় রেকর্ড প্লেয়ার ছিল। এমন কোনও গান নেই, রেকর্ড নেই, যা বাবা কিনতেন না। সেগুলি বাবাও শুনতেন, সঙ্গে আমিও শুনতাম। তাই আমার হাজারের উপর গান মুখস্থ।' তবে পাশাপাশি মুখ্যমন্ত্রীর সংযোজন, এখন গাইবো না এই কারণে, তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে। জাগো দুর্গা। ওটাতো আজকে বলতে পারব না। ওটা কালকে বলব।'  

এদিন তিনি শ্রীভূমির পুজোর প্রশংসার পাশাপাশি জেলার পুজোর প্রশাংসাতেও পঞ্চমুখ হন। তিনি এদিন ফের অনুদানের প্রসঙ্গ তোলেন। বলেন, আমরা পুজোতে প্রায় ৪৮ থেকে ৫০ হাজার ক্লাবকে অনুদান দিয়েছি। এটা আমি অনুদান মনে করি না। এটা উৎসাহ দান। অনেকে বলেন, এতে কী হবে ?  আমি বলি, তোমার তো কিছু হবে না, তোমার তো ৫০ লক্ষ বাজেট। কিন্তু অনেক ক্লাব আছে, যাদের কাছে ৮৫ হাজার টাকার দাম অনেক বেশি।'

রাত পেরোলেই মহালয়া। পিতৃপক্ষের অবসানের সঙ্গেই আগামীকাল দেবীপক্ষের সূচনা। আর মহালয়া উপলক্ষ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্নঘাটগুলিতে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করবেন প্রচুর মানুষ। তাই আগামীকাল গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তা থাকবে। প্রতিবারের মতোই এবারেও নজরদারি চালাবে রিভার ট্রাফিক পুলিশ এবং কলকাতা পুলিশ। যাতে কোনওভাবেই কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজর রাখবে প্রশাসন।

আরও পড়ুন, আগামীকাল মহালয়া, ভরা কটালে ফের প্লাবনের আশঙ্কা : মুখ্যমন্ত্রী

তাই সকলের সুবিধার্থে, আগামীকাল কোন সময়গুলিতে জোয়ার-ভাটা থাকবে, সেই নির্দিষ্ট সময়গুলি এবার পোস্ট করে জানাল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর,  আজ ( পয়লা অক্টোবার) রাত ৯ টা ৩১ মিনিটে জোয়ার এবং রাত ১ টা ৯ মিনিটে ভাটা থাকবে। এবং পাশাপাশি ২ অক্টোবর অর্থাৎ আগামীকাল মহালয়ার দিন, সকাল ৯ টা ৪৪ মিনিটে জোয়ার থাকবে। এবং দুপুর ১ টা ১২ মিনিটে ভাটা থাকবে। 

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget