এক্সপ্লোর

Aadhaar Card Cancel: হঠাৎ আধার কার্ড 'বাতিল', প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Mamata Letter To Modi: লোকসভা ভোটের মুখে বাড়ি বাড়ি আধার বাতিলের চিঠি। এই আবহে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কলকাতা: হঠাৎ আধার কার্ড 'বাতিল' (Aadhaar Card Cancel) চিঠি রাজ্যের একাধিক জায়গায়। দ্রুত প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) হস্তক্ষেপ চেয়ে চিঠি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। আধার কার্ড বাতিলে রাজ্যে বিশৃঙ্খলার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

আধার বাতিল নিয়ে চিঠি: লোকসভা ভোটের (Loksabaha Election 2024) মুখে জেলায় জেলায় আধার কার্ড বাতিলে সমস্যা। গায়ের জোরে মতুয়া-নমঃশুদ্রদের কার্ড বাতিল চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির কপি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, 'রাজ্যের তফশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির আধার কার্ড বাতিল নিয়ে তীব্র নিন্দা করছি। রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই একতরফাবভাবে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার চক্রান্ত। আমরা সবাই ভারতের নাগরিক। আধার কার্ড থাকুক বা না থাকুক এরাজ্যের প্রত্যেক বাসিন্দা রাজ্য সরকারের সব প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন।' 

 

জামালপুর, কাঁকসা, কৃষ্ণগঞ্জের পর নাকাশিপাড়াতেও একাধিক ব্যক্তি আধার কার্ড 'বাতিল' বলে চিঠি এসেছে বাড়ি বাড়ি। চিঠিতে লেখা হয়েছে, আপনার আধার নিষ্ক্রিয় করা হল। তার কারণ হিসেবে চিঠিতে লেখা হয়েছে, ভারতবর্ষে থাকতে গেলে যা যা নিয়ম মেনে চলা প্রয়োজন, তা পূরণ করা হয়নি। আর এই আধার বাতিল নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধার অভিযোগ জানাতে এবার পোর্টাল খুলছে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘সব জেলায় ইচ্ছেমতো আধার কার্ড বাতিল করে দিচ্ছে।সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। মানুষকে বঞ্চিত হতে দেব না, যা করার আমরা করব।আধার কার্ড নিয়ে ছেলেখেলা করছেন, মানুষকে বঞ্চিত করার চেষ্টা।আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, সরকারি সব সুযোগ-সুবিধা মিলবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Update: সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget