এক্সপ্লোর

Mamata Banerjee: 'জমি মাফিয়া নিয়ন্ত্রণ করতে হবে,' নবান্নে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee at Nabanna: নবান্নের বৈঠকে, সরকারি কর্মী, কাউন্সিলর থেকে পুলিশের সমালোচনা করলেন মুখ্য়মন্ত্রী। জমি বেহাত হওয়া নিয়ে সবার সামনেই ক্ষোভ উগরে দেন তিনি।

কলকাতা: নবান্নের বৈঠকে, সরকারি কর্মী, কাউন্সিলর থেকে পুলিশের সমালোচনা করলেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee)। সূত্রের দাবি, বৃহস্পতিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় নির্দেশ দেন, জমি মাফিয়া নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি কর্মীদের মধ্য়ে দুর্নীতির ঘুঘুর বাসা ভেঙে ফেলতে হবে। পুলিশের উদ্দেশে হকার সমস্য়া সমাধান ও জবরদখল আটকাতে বলার পাশাপাশি কাউন্সিলরদের কাজ দেখার জন্য় ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী।

মুখ্য়মন্ত্রীর কড়া বার্তা: জমি দখলের প্রতিবাদে সন্দেশখালির বাসিন্দাদের আন্দোলন, নাড়িয়ে দিয়েছিল রাজ্য় রাজনীতিকে। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের দৌরাত্ম্য় নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সর্বস্তরে। এই প্রেক্ষাপটে একেবারে নবান্নের বৈঠকে জমি মাফিয়া নিয়ে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নবান্নের বৈঠকে, সরকারি কর্মী, কাউন্সিলর থেকে পুলিশের সমালোচনা করলেন মুখ্য়মন্ত্রী। জমি বেহাত হওয়া নিয়ে সবার সামনেই ক্ষোভ উগরে দেন তিনি। সূত্রের খবর বৃহস্পতিবারের বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, জমি মাফিয়া নিয়ন্ত্রণ করতে হবে। বাইরের রাজ্য় থেকে কেউ এসে, যাতে জায়গা দখল করে না বসতে পারে, সেটাও দেখতে হবে। স্কুলের নিয়োগে দুর্নীতির অভিযোগে, জেলে রয়েছেন শিক্ষা দফতরের একদা শীর্ষকর্তারা। সূত্রের দাবি, বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্য়মন্ত্রী এও বলেন যে, সরকারি কর্মীদের মধ্য়ে দুর্নীতির ঘুঘুর বাসা ভেঙে ফেলতে হবে।

বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। সূত্রের খবর, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের উদ্দেশে মুখ্য়মন্ত্রী নির্দেশ দেন, হকার সমস্য়ার সমাধান করতে হবে। জবরদখল নিয়ন্ত্রণ করতে হবে। সূত্রের দাবি, মুখ্য়মন্ত্রী আরও বলেন, পুলিশের মেশিনারি দুর্বল হয়ে গেছে। তাকে শক্তিশালী করতে হবে। বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সামনে কাউন্সিলরদের ভূমিকা ও কাজেরও সমালোচনা করেন মুখ্য়মন্ত্রী। সূত্রের দাবি, তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে। কাউন্সিলররা কোনও কাজ করেন না। ফিরহাদ হাকিমকে বিষয়টি দেখারও নির্দেশ দেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, রাস্তা যারা তৈরি করবে, তাদের ৫ বছরে দেখভালেরও দায়িত্ব নিতে হবে। বৈঠকে উপস্থিত বিদ্য়ুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, সরকারি অফিসে সারা রাত আলো জ্বলে। আলো বন্ধ রাখতে হবে। যেখানে সিসিটিভি আছে সেখানে বিদ্য়ুত সংযোগ রেখে আর শুধু সিঁড়িতে আলো জ্বেলে খরচ নিয়ন্ত্রণ করতে হবে। সোমবার পুরপ্রধানদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্য়মন্ত্রী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: North Bengal Rain: অবিরাম ধারাপাত উত্তরবঙ্গে, বাড়ছে নদীর জল, বিপর্যস্ত জনজীবন

সেরা শিরোনাম

Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
West Bengal News Live : মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির
মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির
Anubrata Monadal : অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা

ভিডিও

Rahul Gandhi |
Tejashwi Yadav |
INDI Alliance | ৬ অক্টোবর নির্বাচন সদন অভিযান করবে বিরোধী সাংসদরা
Mamata Banerjee |
Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget