এক্সপ্লোর

North Bengal Rain: অবিরাম ধারাপাত উত্তরবঙ্গে, বাড়ছে নদীর জল, বিপর্যস্ত জনজীবন

West Bengal News: ২৪ ঘণ্টায় কোচবিহারে বৃষ্টি হয়েছে ১৩৬ মিলিমিটার, তুফানগঞ্জের ২০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে তুফানগঞ্জের রায়ডাক নদীতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

শুভেন্দু ভট্টাচার্য ও রাজা চট্টোপাধ্যায়, কলকাতা: টানা বৃষ্টিতে ফুঁসছে কোচবিহারের নদীগুলি। অন্যদিকে ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি সহ ডুয়ার্সজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিতে (North Bengal Rain) ভেসে গিয়েছে নদী বাঁধ। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক এলাকা। 

বিপর্যস্ত জনজীবন: গত কয়েকদিনে অবিরাম ধারাপাত। ২৪ ঘণ্টায় কোচবিহারে বৃষ্টি হয়েছে ১৩৬ মিলিমিটার, তুফানগঞ্জের ২০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে তুফানগঞ্জের রায়ডাক নদীতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। কোচবিহারের তোর্সা নদীর জল বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি ও ডুয়ার্সজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভাসল বানারহাটের চাচার বাঁধ। যার জেরে যোগাযোগ পুরোপুরিভাবে বিচ্ছিন্ন বাঙ্কুবাজার থেকে আংরাভাসার। 

জলের তলায় বাস: সেচ দফতর সুত্রে খবর, তিস্তা ব্যারেজ থেকে এদিন সকালে ৩২০০ কিউসেক জল ছাড়া হয়েছে।  জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। জলের তলায় প্রায় ৪০টি বাড়ি। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। চাষের জমি ব্যাপক ক্ষতি হয়েছে। জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। দিশেহারা সাধারণ মানুষ। এক হাঁটু জল জমে গিয়েছে বাড়িতে। জল কাদা পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সকলকে। আকাশের কালো মেঘ রয়েছে। সকাল বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাগরাকোটে, টোটগাঁও আর ক্রান্তির পূর্ব দোলাইগাও ও সাহেববাড়িতে জলবন্দি মানুষ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে দুর্যোগ আরও কিছুদিন চলবে। সিকিম ও ভুটান পাহাড়ের পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন নদীর জলস্তর বাড়বে। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। ফলে উত্তরে দুর্ভোগ এখনই কমছে না। সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল বিপদসীমার ওপরে। জলের তোড়ে সিকিমের দিক থেকে কালিম্পঙের তারখোলায় ভেসে এসেছে মৃতদেহ। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তা। ফের বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। জলে ভাসছে তিস্তাবাজার এলাকা। ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ রয়েছে। গাড়ির লম্বা লাইন, আটকে পড়েছেন পর্যটকরা। আবহাওয়া দফতর দুর্যোগ চলবে বলে জানানোয় সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী। 

এদিকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে প্রাক্ বর্ষার বৃষ্টি। দুপুর থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ। আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে বা আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kanchenjunga Express: ট্রেন দুর্ঘটনার কিছুক্ষণ আগে মায়ের সঙ্গে কথা, মৃত নবম ব্যক্তির খোঁজ

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget