এক্সপ্লোর

Mamata Banerjee:বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Status Of Bangla As A Classical Language:এবার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


হাওড়া
: এবার বাংলা ভাষাকে (Bangla As Classical language) ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee Letter To PM Narendra Modi)। তাঁর কথায়, 'বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে আড়াই হাজার বছর ধরে।' এবার তাই বাংলাকেও কেন্দ্র ধ্রুপদী ভাষা হিসেবে মেনে নিক।  

মুখ্যমন্ত্রীর বক্তব্য...
কেন্দ্রের কাছে রাজ্য বহুদিন ধরেই বঞ্চিত, এদিন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে ফের সুর চড়ান মুখ্যমন্ত্রী। অতীতে নানা কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে সরব হতে শোনা গিয়েছে তাঁকে। বৃহস্পতিবার ভাষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনতে শোনা যায় তাঁকে। বলেন,'অন্য রাজ্য স্বীকৃতি পেলে কেন বাংলা পাবে না?' এ নিয়ে এ রাজ্যে অতীতে যে দল ক্ষমতাসীন ছিল, তাঁদের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। বলেন,'  
যাঁরা আগে ছিলেন, তাঁরা এসব নিয়ে ভাবেননি। রাজনীতিতে এত ব্যস্ত ছিলেন যে এসব নিয়ে চর্চার সময় পাননি।' তাঁর সমালোচনার তির যে বাম-জমানার দিকেই, সে ইঙ্গিত মোটামুটি স্পষ্ট। আড়াই হাজার বছর ধরে বিবর্তিত বাংলা ভাষা কেন ধ্রপদী ভাষা হওয়ার দাবিদার, সেই বিষয়ে বিস্তর তথ্য় ও নথিও তৈরি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এ জন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাও করেছে তাঁর সরকার। তার পরেই এই চিঠি। 
শুধু ভাষা নয়, রাজ্যের নাম বদলের প্রসঙ্গটিও শোনা যায় তাঁর মুখে। বলেন, 'রাজ্যের নাম নিয়ে বিধানসভায় বিল পাস হয়েছে, তাও আটকে আছে। রাজ্যের নাম বাংলা হলে আপত্তি কোথায়?' মমতার প্রশ্ন 'বম্বে থেকে মুম্বই হয়েছে, আমাদের কেন হবে না, কী অপরাধ?' এ ব্যাপারে তিনি যে কেন্দ্রকে অনেক অনুরোধ করেছেন, সে কথাও শোনা যায় তৃণমূলনেত্রীর মুখে। তাঁর আরও দাবি, 'ওয়েস্ট বেঙ্গল' থেকে রাজ্যের নামবদল থেকে এ রাজ্যের ছেলেমেয়েরা বাইরে গিয়েও অনেক সুবিধা পাবে। সরকারি মিটিংয়ের ক্ষেত্রেও 'অ্যালফাবেটিকালি' পরের দিকে থাকার অসুবিধা পোহাতে হবে না এই রাজ্যকে। এই বিষয়ে কেন্দ্রের তরফে যা যা প্রশ্ন করা হয়েছিল, সবেরই সদুত্তর দিয়েছে রাজ্য। তার পরও নামবদলের বিষয়টি যে তিমিরে, সেই তিমিরেই রয়ে গিয়েছে আক্ষেপ তাঁর। সেই নিয়েও  প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তৃণমূলনেত্রী।

খতিয়ে দেখা...
কয়েক মাস পরেই দেশে সাধারণ নির্বাচন। তার আগে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা করা ও রাজ্যের নামবদলের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর এই চিঠি পাঠানোর মধ্যে আলাদা তাৎপর্য রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। একুশের বঙ্গযুদ্ধের প্রচারে বিজেপি নেতাদের 'বহিরাগত' ও 'বাংলা-বিরোধী' হিসেবে তুলে ধরার চেষ্টা দেখা দিয়েছিল তৃণমূল শিবিরে। সাধারণ নির্বাচনের আগেও কি সেই কৌশলই ঝালিয়ে নিতে চায় তারা? জল্পনা তুঙ্গে।

 

আরও পড়ুন:ইংরেজিতে ২১ পেয়ে আটা কলে কাজ ! আরেক'12th Fail' আজ জলপাইগুড়ির পুলিশ সুপার

 

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
Annapurna Yojana: "ঝাড়ই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget